চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুত্র সন্তানের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ২০, মে ২০২৫
বিনোদন
A A
নবজাতক সন্তানের বাবা হলেন 'ব্যাচেলর পয়েন্ট' নির্মাতা, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম্পত্য জীবনে নয় বছরের মাথায় বাবা হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্টে’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন। সোমবার (১৯ মে) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অমির স্ত্রী শারমিন।

চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সময়ের জনপ্রিয় নির্মাতা অমি। তিনি বলেন, দুদিন ধরে শারমিন হাসপাতালে ভর্তি ছিল। খুব চিন্তিত ছিলাম কী হয় না হয়! গতকাল সারাদিন বেশি চিন্তায় ছিলাম। সন্ধ্যায় তার প্রসব ব্যথা ওঠে। এরপর ৮টা ৪০ মিনিটে তার কোলজুড়ে সন্তান জন্ম নেয়। ডাক্তার জানায়, বেবি হয়েছে মা এবং সন্তান দুজনেই ভালো আছে।

অমি বলেন, তখনও আমি জানি না ছেলে নাকি মেয়ে হয়েছে। পরবর্তীতে নার্স এসে জানায় শারমিন পুরোপুরি সুস্থ আছে এবং ছেলে সন্তান হয়েছে। এই অনুভূতি আমি কোনোভাবে প্রকাশ করতে পারবো না। তবে মনে হয়েছে সে আমার এমন আপনজন তার জন্য অনেককিছু ত্যাগ করা যায়। বেবিকে যখন প্রথম দেখেছি তখন মনে হয়েছে সে আমার সবচেয়ে আপনজন। সবার কাছে ওর এবং ওর মায়ের জন্য দোয়া চাই।

স্ত্রীর সাথে অমি
Banglabid

গেল মাসে সামাজিক মাধ্যমে ঘরে নতুন অতিথি আসার সুখবরটি জানিয়েছিলেন আমি। বলেছিলেন, আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটিয়ে দিলাম। আমাদের বেবি হবে। এখনও আমি আসলে জানি না যে ছেলে হবে, নাকি মেয়ে। ইনফ্যাক্ট, এটা জিজ্ঞেসও করিনি। যেটাই হবে, আমি চাই, আমার সুস্থ সন্তান হোক এবং আমার ওয়াইফ সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাই।

সাফল্যেের ধারাবাহিকতায় শিগগির আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫। বর্তমানে এর শুটিং চলছে। নতুন সিজনের টিভি পার্টনার চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিব্যাচেলর পয়েন্টব্যাচেলর পয়েন্ট নির্মাতালিড বিনোদনসিনেমাস্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

পরবর্তী

কারামুক্তির পথে নায়িকা নুসরাত ফারিয়া

পরবর্তী
নুসরাত ফারিয়া হাসিমুখে, বাংলার জনপ্রিয় নায়িকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কারামুক্তির পথে নায়িকা নুসরাত ফারিয়া

বাংলাদেশের একটি অনুষ্ঠানে নারী ও পুলিশ কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ-গয়না লুট করতে ২৫ পুরুষকে বিয়ে!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT