চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে ১২ মাসে ১২ ছবি করার অনুরোধ সানীর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৪
বিনোদন
A A
শাকিব খান ছবি তোলার জন্য প্রস্তুত, পেছনে একটি গাছের পাতা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজ নিয়ে ভীষণ চুজি হয়েছেন সুপারস্টার শাকিব খান। এ কারণে তিনি বছরে দুই থেকে তিনটি করে সিনেমা করছেন। তবে শাকিব খানকে বছরে আরও বেশি সিনেমা করার অনুরোধ করলেন জনপ্রিয় চিত্রতারকা ওমর সানী।

তিনি বলেন, শাকিব কম ছবি করছে। তার উচিত আরও বেশি ছবি করা।

শনিবার (২মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে এসে শাকিবকে নিয়ে এমন মন্তব্য করে ওমর সানী বলেন, তার (শাকিব খান) বছরে ১২টি ছবি করা উচিত। কারণ সে একমাত্র সুপারস্টার এটা মানতেই হবে। একমাত্র তার সিনেমাই চলে। সে যদি বছরে বেশি ছবি করে তাহলে প্রযোজক ও সিনেমা হল দুটোই বাঁচবে।

Banglabid

নব্বই দশকের নিজের উদাহরণ টেনে ওমর সানী বলেন, আমরা যখন সিনেমা করতাম ১২ মাসে ১২ ছবি দিয়ে খেলতাম। কিন্তু এখন খেলাটা ঈদ কেন্দ্রিক হয়ে গেছে।

ওমর সানী বলেন, আমি মনে করি, ঈদের বাইরে বছরজুড়ে একমাত্র খেলার প্লেয়ার আছে একজন। সে হচ্ছেন শাকিব খান। সে যেভাবে খেলছে খেলতে থাকুক। চাপাবাজী না করে শাকিব কাজ করে দেখাচ্ছে। তাই ওকে সাহস করে এই উদ্যোগ নিতে হবে। আমি তাকে বলবো দুমাস পর হলে ওর একটি করে সিনেমা রিলিজ করা উচিত।

ওমর সানীর কথা, শাকিব আমার ছোট ভাই। সিনেমার এই খারাপ সময়েও সে যেভাবে কাজ করে যাচ্ছে এটা অনেক বড় ব্যাপার। শাকিব আগামীতে আরও বড় হোক। ওর জন্য সবসময় দোয়া রাখি।

Reneta

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন কিনা জানতে চাইলে ওমর সানী বলেন, আমি ও মৌসুমী কেউ নির্বাচনে অংশ নেব না। মেয়ের লেখাপড়ার কারণে মৌসুমী এ বছর আমেরিকা থাকবে। আমি দেশে থাকবো। হয়তো ভোট দিতে যাবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর সানীমৌসুমীলিড বিনোদনশাকিব খানশিল্পী সমিতিসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT