চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে ঝড় শিলা বৃষ্টিতে ওমর সানীর সর্বনাশ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৪
বিনোদন
A A

শনিবার মধ্যরাতে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে হঠাৎ কাল বৈশাখী ঝড় বয়ে যায়। রাত সোয়া ২টা থেকে শুরু হয় এই ঝড়। প্রায় ৩০ মিনিটব্যাপী চলা এই ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হতেও দেখা গেছে। ঝড়ের কবলে পড়ে নিজের অনেকখানি সর্বনাশ হয়েছে বলে জানান চিত্রনায়ক ওমর সানী

রাজধানীর অদূরে সাভারে ‘চাপওয়ালা’ নামে একটি রেস্টুরেন্ট আছে ওমর সানীর। ঝড়ের কবলের পড়ে এই রেস্টুরেন্ট অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

চ্যানেল আই অনলাইনকে ওমর সানী বলেন, ৫০ ফুটের উপর চাপওয়ালার সাইনবোর্ড ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে রেস্টুরেন্ট। এতে করে আমি আর্থিকসহ অনেকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। মানুষের হাত দিয়ে যদি ক্ষতিগ্রস্ত হতাম তাহলে হয়তো কষ্ট পেতাম। কিন্তু যা হয়েছে আল্লাহর ইচ্ছায় মঙ্গলের জন্য হয়েছে।

ওমর সানী জানান, কিছুদিন আগে রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষ রেস্টুরেন্টে আসা বন্ধ করে দিয়েছে। এতে করে সেলও কমে গেছে। তিনি বলেন, ২০ জনের মতো স্টাফ আছে ওখানে। আমার রেস্টুরেন্ট নিরাপত্তার দিক থেকে খুব ভালো। যারা আসে তারা খুব খুশি থাকে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে নতুন করে গুছিয়ে উঠতে দিন পাঁচেক সময় লাগবে বলে জানিয়েছেন ওমর সানী। তিনি বলেন, রমযান মাস বলে তুলনামূলক কম ব্যবসা হচ্ছিল। তবুও বেশ চলছিল। কয়েকমাস আগে এখানে রেস্টুরেন্ট চালু করেছি। পরিচিতি পেতে তো আরও কিছুদিন সময় লাগবে। সবার কাছে দোয়া চাই এই অবস্থা কাটিয়ে যেন আবার নতুন করে শুরু করতে পারি।

ঈদে মুক্তির কথা আছে ওমর সানীর দুটি সিনেমা। একটি ‘সোনার চর’, অন্যটি হচ্ছে ‘ডেডবডি’। ইতোমধ্যে দুটি ছবিই সেন্সর ছাড়পত্র পেয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমর সানীচাপওয়ালাঝড় শিলা বৃষ্টিরেস্টুরেন্টলিড বিনোদনসাভার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ৪, ২০২৬

আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা

মে ৪, ২০২৬

আট মাস পর বাড়ল রপ্তানি আয়, রেমিট্যান্সেও বেড়েছে গতি

মে ৪, ২০২৬

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

মে ৪, ২০২৬

‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্বে আরেক চমক! 

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT