অন্যান্য খেলা

মালয়েশিয়ার বিপক্ষেও পরাজয় দেখল বাংলাদেশ

ফাইভ এ সাইড হকি

বাংলাদেশ ও মালয়েশিয়া হকি ম্যাচে খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও মালয়েশিয়া হকি ম্যাচের একটি দৃশ্য, যেখানে খেলোয়াড়রা বলের জন্য লড়াই করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওমানের সালালায় চলতি ফাইভ এ সাইড এশিয়া কাপ হকিতে ছেলেদের ইভেন্টে টানা তিনটি হার দেখল বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের পর পরাজয় দেখল মালেয়শিয়ার বিপক্ষেও।

বুধবার রাতে ছেলেদের আসরে দ্বিতীয় দিনে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ১০-৫ গোলে হারে বাংলাদেশ। প্রথমার্ধে ৬-২ গোলে এগিয়ে ছিল মালয়েশিয়া। বিরতির পর বাংলাদেশ হজম করে আরও ৪টি গোল, মালয়েশিয়ার জালে বল পাঠায় তিন বার।

একইদিন সকালে পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের স্বাদ থেকে বঞ্চিত হয় লাল-সুবজের দলটি। পাকিস্তানের বিপক্ষে হজম করেছে ১৫ গোল, বিপরীতে দিতে পেরেছে ৬টি।

মঙ্গলবার থেকে শুরু হওয়া ছেলেদের ফাইভ এ সাইড এশিয়া কাপ হকিতে এলিট পুলে খেলছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিপক্ষ- ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ওমান ও জাপান।

বৃহস্পতিবার দুপুর দুটায় নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ লড়বে জাপানের বিপক্ষে। একইদিন রাত দশটায় মুখোমুখি হবে স্বাগতিক ওমানের।

এশিয়ান হকি ফেডারেশনের ইউটিউব চ্যানেলে টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ২ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে আসরের পর্দা নামবে।

বিষয়:এশিয়ান হকি ফেডারেশন ওমান পাকিস্তান ফাইভ এ সাইড হকি বাংলাদেশ বাংলাদেশ হকি দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…