ফুটবল

সেমির আগেই বিদায় আর্জেন্টিনার

আর্জেন্টিনার ফুটবল দল গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ফুটবল দল গোলের পর একসাথে উদযাপন করছে, খেলোয়াড়রা আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অলিম্পিক ফুটবলে জয়ের স্বপ্ন কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে গেল আর্জেন্টিনার। সেমিতে উঠার লড়াইয়ে স্বাগতিক ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল।

কোয়ার্টারের লড়াইয়ে বল দখলে আধিপত্য ছিল আর্জেন্টিনার। তবে ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায় ফ্রান্স। ম্যাচের ৫ মিনিটে কর্নার থেকে আসা বল হেডে জালে পাঠান জেন ফিলিপ মাতেতা। সেই লিড ধরে রেখেই সেমিতে পা রেখেছে স্বাগতিক দলটি।

সেমিফাইনালে মিশরের মুখোমুখি হবে ফ্রান্স। আসরের তৃতীয় কোয়ার্টারে প্যারাগুয়ের সাথে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে যায় আফ্রিকার দেশটি। আগামী ৫ তারিখ বাংলাদেশ সময় রাত একটায় প্রথম দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে দল দুটি।

একইদিন বাংলাদেশ সময় রাত ১০টায় গড়াতে চলা প্রথম সেমিফাইনালে লড়বে স্পেন ও মরক্কো। প্রথম কোয়ার্টারফাইনালে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়েছে মরক্কো। আর দ্বিতীয় কোয়ার্টারে জাপানকে ৩-০ গোলে হারায় স্পেন।

বিষয়:অলিম্পিক-ফুটবল আর্জেন্টিনা প্যারিস অলিম্পিক-২০২৪ ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…