চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিক ক্রিকেট: খেলতে না পারার শঙ্কায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

১২৫ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ছেলে ও মেয়েদের ইভেন্টে খেলবে ছয়টি করে দল। বৈশ্বিক আসরটিতে খেলার যোগ্যতা অর্জনের প্রাথমিক প্রক্রিয়া নির্ধারণ করেছে আইসিসি। সেটি অনুমোদন হলে খেলতে না পারার শঙ্কায় বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মত দলগুলো।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় অলিম্পিকের ছয় দল চূড়ান্তের প্রক্রিয়ার বিষয়ে প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাব অনুযায়ী ছেলেদের ইভেন্টে এশিয়া, ওশেনিয়া, ইউরোপ ও আফ্রিকার শীর্ষ র‍্যাঙ্কিংয়ের দলগুলো স্বয়ংক্রিয়ভাবে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। আর স্বাগতিক হিসেবে সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। বাকি থাকা ৬ নম্বর জায়গাটি কীভাবে পূরণ হবে, সেটি পরে ঠিক হবে।

আইসিসির এমন প্রস্তাবনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। কেননা তাতে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মত দলগুলোর খেলার সুযোগ খুবই কম। অনিশ্চয়তা আছে ওয়েস্ট ইন্ডিজ দল বা ক্যারিবিয়ান অঞ্চলের কোনো দলের অংশগ্রহণেও। অবশ্য বোর্ড কর্তৃক এখনও এটি অনুমোদিত হয়নি, তবে এই প্রস্তাবনা পরিবর্তনের সম্ভাবনা কম।

বর্তমান ট-টুয়েন্টি র‍্যাঙ্কিং অনুযায়ী এশিয়ার শীর্ষ দল ভারত (র‍্যাঙ্কিংয়ে ১), ওশেনিয়ার সেরা অস্ট্রেলিয়া (র‍্যাঙ্কিংয়ে ২), ইউরোপের সেরা ইংল্যান্ড (র‍্যাঙ্কিংয়ে ৩) আর আফ্রিকার সেরা দল সাউথ আফ্রিকা (র‍্যাঙ্কিংয়ে ৫)।

বর্তমানে আইসিসির পূর্ণ সদস্যদেশ ১২টি। এর মধ্যে র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকার পরও ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ড আঞ্চলিক র‍্যাঙ্কিং বাছাইয়ের কারণে অলিম্পিকে সুযোগ পাচ্ছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র (র‍্যাঙ্কিংয়ে ১৭) স্বাগতিক হিসেবে অলিম্পিকে খেলার সুযোগ পেলে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনাও নেই বলা চলে। খেলতে না পারার শঙ্কা শ্রীলঙ্কা (র‍্যাঙ্কিংয়ে ৭), পাকিস্তান (র‍্যাঙ্কিংয়ে ৮), আফগানিস্তান (র‍্যাঙ্কিংয়ে ৯) ও বাংলাদেশের (র‍্যাঙ্কিংয়ে ১০) মতো দলগুলোর।

মেয়েদের ইভেন্টের ৬ দল নির্ধারণ হবে মেয়েদের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে।

Reneta

অলিম্পিকে এখন পর্যন্ত একবার ক্রিকেটের ইভেন্ট হয়েছে। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার একমাত্র ম্যাচে জিতে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন।

২০২৮ অলিম্পিকে লস অ্যাঞ্জেলেস থেকে ৩০ মাইল পূর্বে ক্যালিফোর্নিয়ার পোমোনায় ম্যাচগুলো গড়াবে। ২০৩২ ব্রিসবেন অলিম্পিকে দল সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা করবে আইসিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক ক্রিকেটআইসিসিনিউজিল্যান্ডপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT