আন্তর্জাতিক

ছাগলের চোখ গলায় আটকে বৃদ্ধের মৃত্যু

ছাগলের চোখ ও গলায় আটকে থাকা গাছের ডাল, দুর্ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাগলের চোখে গলায় গাছের ডাল আটকে থাকা অবস্থার ছবি, যা দুর্ঘটনার ফলাফল।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইচ্ছেপূরণের জন্য ছাগল বলি দিয়েছিলেন এক বৃদ্ধ। সেই ছাগলেরই চোখ খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু হল ওই বৃদ্ধের। মঙ্গলবার ৪ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, রোববার ছত্তিশগড়েরর সুরাজপুর জেলার একটি মন্দিরে এই ঘটনা ঘটে।

মনের ইচ্ছা পূরণ হলে ছাগল বলি দেওয়ার মানত করেছিলেন এক বৃদ্ধ। ইচ্ছেপূরণ হওয়ায় কথা মতো একটি মন্দিরে ছাগলের বলি দেন তিনি। পরে সেই ছাগলের মাংস রান্না করেন গ্রামবাসীরা। সেই মাংস খেতে গিয়েই মৃত্যু হল ওই বৃদ্ধের। মঙ্গলবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে।

মৃত বৃদ্ধের নাম বাগার সাই। গত রোববার মদনপুর গ্রামের বাসিন্দাদের সাথে একটি মন্দিরে গিয়েছিলেন তিনি। সেখানেই ছাগল বলি দেন তিনি। ধর্মীয় সেই রীতি পালনের পর ছাগলটির মাংস রান্না করেন গ্রামবাসীরা। তারপর সকলে মিলে একসাথে খেতে বসেন তারা।

পুলিশ সূত্রে জানা যায়, রান্না করা মাংস খেতে গিয়ে বৃদ্ধের পাতে পড়ে ছাগলের চোখ। সেই চোখটাই খেতে গিয়ে তার গলায় আটকে যায়। দমবন্ধ হয়ে যায় তার। সাথে সাথে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

বিষয়:ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…