চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৭০ বছর বয়সী একজন অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ (৭ অক্টোবর) শনিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মাসুদ রানা জানান, ট্রেনে কাটা পড়ে নিহত বৃদ্ধের পরনে ছিল ধুসর রঙের জিনস প্যান্ট এবং গায়ে ছিল পাঞ্জাবি।
রেলস্টেশন সংলগ্ন এলাকার কোন মানুষ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।







