চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণালংকার লুট করতে বৃদ্ধা নানীকে হত্যা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:৩৭ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বৃদ্ধা নানীর সঙ্গে শিশুর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে স্বর্ণালংকার লুট করতে বৃদ্ধা নানী জাহেদা খাতুন (৭৫) কে হত্যার পর বস্তাবন্দি করে বাড়ির পাশের নালায় ফেলে দেয় নাতি ছৈয়দ হোসেন ওরফে মামুন।

সোমবার ১ জুন রাত সাড়ে ১২ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যারডেবা এলাকার একটি নালা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে ‍পুলিশ।

নিহত জাহেদা খাতুন একই এলাকার ছৈয়দ আহমদের স্ত্রী। তিনি সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাব্বির আহমদের মা।

Banglabid

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে টেকনাফ থাকান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বলেন, সোমবার বিকেলে জাহেদা খাতুন পালিত ছাগলের খোঁজ নিতে বের হন। সন্ধ্যার পরও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিতে শুরু করেন। এক পর্যায়ে মধ্যরাতে বাড়ির পার্শ্ববর্তী একটি নালায় সন্দেহজনক মুখ বাঁধা একটি বস্তা দেখতে পান। পরে স্বজনরা বস্তাটি খুললে জাহেদা খাতুনকে মৃত অবস্থায় দেখতে পায়। নিহতের মুখমণ্ডলে কিল-ঘুষি বা অন্য কোন কিছুর দ্বারা আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলেন, ‘স্বজনরা জানিয়েছে, নিহত বৃদ্ধা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পরিবারের নারী। তিনি গলায় ও কানে দেড় ভরি ওজনের স্বর্ণালংকার পরিহিত অবস্থায় ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, স্বর্ণালংকার লুটের জন্য বৃদ্ধা ওই নারীকে হত্যার পর খুনিরা লাশ বস্তাবন্দি করে বাড়ির পাশের ড্রেনে ফেলে দিয়ে পালিয়ে গেছে।’

নিহতের ছেলে সাব্বির আহমদ বলেন, আপন এক চাচাতো বোন মোবিনা আক্তার তার প্রতিবেশী। ওই চাচাতো বোনের ছেলে ছৈয়দ হোসেন ওরফে মামুন একজন বেকার ও উশৃঙ্খল প্রকৃতির। ইতিপূর্বে এলাকায় সংঘটিত কয়েকটি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় মামুনের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Reneta

তিনি বলেন, আমার মা জাহেদা খাতুন গলায় ও কানে সবসময় দেড় ভরি ওজনের স্বর্ণালংকার পরে থাকতেন। গত কয়েকদিন ধরে আমার মা বাড়ি থেকে একা বের হলে মামুনসহ ২-৩ জন যুবক অনুসরণ করতো। এ নিয়ে সন্দেহ হওয়ায় বিষয়টি মা আমাকে অবহিত করেছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার মাকে মৃত অবস্থায় উদ্ধারের পর গলায় ও কানে পরিহিত স্বর্ণালংকার পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে, মামুনসহ ঘটনায় জড়িতরা মা খুন করে স্বর্ণালংকার লুটের পর লাশ বস্তাবন্দি করে নালার পাশে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে গেছে।

ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, সোমবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়। এরপর দুপুরে সেখানে ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারের টেকনাফবস্তাবন্দি লাশবৃদ্ধা নানীকে হত্যাস্বর্ণালংকার লুট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিখোঁজের চারদিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার

পরবর্তী

মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে জবিতে মানববন্ধন

পরবর্তী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে জবিতে মানববন্ধন

বাংলাদেশের সাঁতারু প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঁতার-স্প্রিন্টে প্যারিস অলিম্পিকে যাচ্ছেন বাংলাদেশের যারা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT