চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁকা বাসা রেকি করে চুরি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর বিভিন্ন এলাকায় ফাঁকা বাসা-বাড়ি আগে থেকে রেকি করত একটি চোর চক্র। পরে সময়-সুযোগ বুঝে বাসার গ্রিল কেটে ও তালা ভেঙে রুমে ঢুকে ল্যাপটপ, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করতো তারা।

চক্রটি গত দুই বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি করেছে।এরপর চোরাই মালামাল ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন দোকানে  ও  শপিং মলে বিক্রি করেছে।

গত ১২ আগস্ট রাজধানীর লালবাগের একটি ভবনের ফাঁকা তিনটি বাসা থেকে ল্যাপটপ, মোবাইল, নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি করা এই চোর চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. সঞ্জীব (২৪), মো. হেলাল উদ্দিন (২৪), মো. রনি(৩০), মো. রিপন (৩২), মো. তরিকুল ইসলাম (৩০), মো. শামীম (২৩) ও মো. আরিফুল ইসলাম ওরফে সুমন (৩৩)।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৮টি ল্যাপটপ ৫টি মোবাইল ফোন ও নগদ ৬ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন।

Reneta

তিনি বলেন, গ্রেপ্তাররা প্রথমে একটি বাসা রেকি করে। বাসা ফাঁকা থাকলে সেই বাসায় টার্গেট করে চুরি করে। মূলত যে বাসাগুলোতে নিরাপত্তা কর্মী থাকে না সেসব বাসাগুলো টার্গেট করে তারা।

গত ১২ আগস্ট এ চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে চোর চক্রের চারজনকে শনাক্ত করা হয়। এরপর চুরি যাওয়া একটি মোবাইলের সূত্র ধরে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে ঢাকার নামীদামী শপিংমলের একটি দোকানে চোরাই ল্যাপটপ কেনাবেচার তথ্য জানা যায়।

 

পরে সেখানে অভিযান চালিয়ে  চোরাই ৪৮টি ল্যাপটপ উদ্ধার করা হয়। দোকানদার সুমন চোর চক্রের রনির কাছ থেকে কম দামে চোরাই ল্যাপটপগুলো কিনতেন।

ডিসি জাফর হোসেন বলেন, চক্রের সদস্যরা আগেও সূত্রাপুর, কলাবাগান, লালবাগ ও ওয়ারীসহ বিভিন্ন থানায় একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছে।

ল্যাপটপ চুরির পর কারও ব্যক্তিগত ছবি, ভিডিও দিয়ে ব্ল্যাকমেলিং করা হতো কি-না জানতে চাইলে ডিসি বলেন, শপিং মলের ওই দোকানটি চোরাই ল্যাপটপ কম দামে কিনত। এরপর সেগুলো ক্রেতাদের কাছে বিক্রি করে দিত। তারা গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস কিংবা ফাঁসের হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার কোন তথ্য পাননি বলে জানান।

উদ্ধার চোরাই ল্যাপটপগুলো প্রয়োজনে সিআইডির ফরেনসিক ল্যাবে নিয়ে  মালিকানার তথ্য সংগ্রহ করে ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোবাইল চুরিস্বর্ণালংকার লুট
শেয়ারTweetPin

সর্বশেষ

কেপ ভার্দের বিপক্ষে এক ‘কঠিন’ ম্যাচ হবে আর্জেন্টিনার

জুলাই ৩, ২০২৬

৪ হাজার কোটি টাকার ইনজেকশন: বরাদ্দ বাড়ছে, তবু কেন সুস্থ হচ্ছে না স্বাস্থ্যখাত?

জুলাই ৩, ২০২৬

‘জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে থাকতে চাই’

জুলাই ৩, ২০২৬

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধিদল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT