চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গহীন পাহাড় থেকে নিখোঁজ থাকা ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:৫৫ পূর্বাহ্ন ১৭, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ রফিক (৩২) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই ব্যক্তি একজন ডাকাত ছিল বলে পুলিশের দাবি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল ৫ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী নামক এলাকার গহীন পাহাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদ রফিক টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদ রফিক একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও অস্ত্রসহ নানা অভিযোগে টেকনাফ থানায় ৫টির বেশি মামলা রয়েছে।

নিহতের স্ত্রী ও স্থানীয়দের বরাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি বলেন, মোহাম্মদ রফিক ৪-৫ দিন নিখোঁজ ছিল। তার দুই স্ত্রী; এদের মধ্যে বড় স্ত্রী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা এলাকায় এবং ছোট স্ত্রী টেকনাফ উপজেলার মোচনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। নিখোঁজের পর মোহাম্মদ রফিককে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

মঙ্গলবার বিকালে স্থানীয়দের কাছ থেকে রফিকের ছোট স্ত্রী টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকার গহীন পাহাড়ে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর পান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন।

Reneta

ওসি বলেন, বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল গুলিবিদ্ধ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। গুলিবিদ্ধ হওয়ার আঘাতের চিহ্ন দেখে পুলিশ ধারণা করছে, মোহাম্মদ রফিককে কাছ থেকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে। তাকে কোনভাবে তুলে এনে দুর্বৃত্তরা খুন করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

তবে কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিয়ে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ ধারণা, নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল অথবা আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের দুষ্কৃতিকারিরা তাকে খুন করে থাকতে পারে।

ওসমান গনি জানান, মোহাম্মদ রফিক সংঘবদ্ধ ডাকাতদলের একজন সদস্য। সে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে অপহরণ করে গহীন পাহাড়ে জিন্মি রেখে মুক্তিপণ আদায়ের সাথে জড়িত ছিল। কেউ মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে খুন করে লাশ গুম করে ফেলতো। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও অস্ত্রসহ নানা অভিযোগে থানায় ৫টির বেশি মামলা রয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারের টেকনাফগহীন পাহাড়ে গুলিবিদ্ধচিহ্নিত ডাকাতের লাশ উদ্ধারহ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT