বিনোদন

মঞ্চ প্রস্তুত, পদ্মা পাড়ে তারকাদের মিলনমেলা

সন্ধ্যায় পদ্মা সেতুর পাদদেশে বসছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ডস

চ্যানেল আই অনলাইন মঞ্চে তারকাদের প্রস্তুতি ও rehearsals চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা পাড়ে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২২ এর জন্য তারকারা rehearsals ও প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গর্বের পদ্মা সেতুর পাদদেশে শেখ রাসেল সেনানিবাস মাঠে সন্ধ্যায় বসছে দক্ষিণ এশিয়ার সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ‘ঐক্য ডম কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-পাওয়ার্ড বাই মোনার্ক মার্ট।

শেখ রাসেলের জন্মদিনে পদ্মাসেতুর জাজিরা প্রান্তে আয়োজনের ১৭তম আসরটি বসছে। এরইমধ্যে প্রস্তুত রয়েছে মঞ্চ।

পদ্মা পাড়ে মঞ্চ প্রস্তুত, তারকাদের মিলনমেলার জন্য সাজানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ ভিন্ন কলেবরের এই আয়োজনে পারফর্ম করবেন দেশের খ্যাতিমান কিংবদন্তী শিল্পী সহ এই সময়ের জনপ্রিয় শিল্পী, অভিনেতারাও।

এরইমধ্যে মঙ্গলবার সকাল থেকেই পদ্মা পাড়ে এই অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব। সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে উৎসুক মানুষের সংখ্যা।

তারকারা প্রস্তুত হচ্ছেন মঞ্চে, পদ্মা পাড়ে বড় অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ সোমবার থেকেই তৈরীকৃত এই মঞ্চে তারকা সংগীতশিল্পী, নৃত্যশিল্পী থেকে শুরু করে রিহার্সেলে অংশ নিচ্ছেন শোবিজ অঙ্গনের অভিনেতা-অভিনেত্রীরাও। এদিন সন্ধ্যায় বিভিন্ন স্লটে পারফর্ম করবেন তারা।

এবারের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে দুই ব্যক্তি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন অপু মাহফুজ, সেরাকণ্ঠ খ্যাত সংগীতশিল্পী কোনাল ও ইমরান মাহমুদুল।

বিষয়:অপু মাহফুজ নাটক নৃত্য সিনেমা সেরাকণ্ঠ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…