বাংলাদেশ

সরকারিভাবে ট্রেন ব্যতীত সাধারণ হজ প্যাকেজে খাবারের টাকা নিতে হবে

হজ যাত্রীরা বিমানবন্দরে লাউঞ্জে অপেক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ যাত্রীরা বিমানবন্দরে লাউঞ্জে অপেক্ষা করছেন, তাদের ব্যাগ ও লাগেজের সাথে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছর সরকারিভাবে ট্রেন ব্যতীত সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারীদেরকে খাবারের টাকা সাথে নিতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

জানা গেছে, ২০২৪ সালের হজে সরকারিভাবে ট্রেন ব্যতীত সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারী হজযাত্রীগণকে সৌদি আরবে যাওয়ার সময় খাবার বাবদ প্রয়োজনীয় টাকা সাথে নিতে হবে।

বলা হয়েছে, ২০২৪ সালের হজে সরকারি মাধ্যমে যেসকল হজযাত্রী ট্রেন ব্যতীত সাধারণ হজ প্যাকেজে নিবন্ধন করেছেন তাদের ট্রেনের ভাড়া বাবদ ৮ হাজার ৫৫০ টাকা ধর্ম মন্ত্রণালয় থেকে খাবারের জন্য ফেরতযোগ্য ৩৫ হাজার টাকা থেকে কাটা হবে।

এরআগে সরকারিভাবে ট্রেন ব্যতীত সাধারণ হজ প্যাকেজে হজযাত্রী নিবন্ধন অপশন বাতিল করে কর্তৃপক্ষ। শুধু ট্রেনসহ সাধারণ প্যাকেজে নিবন্ধন কার্যক্রম চলমান রেখেছিল।

বিষয়:হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…