চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্মৃতি ভারতে ফেরাতে চান শরিফুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে শুভ সূচনা করেছে তারুণ্য নির্ভর বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ব্যাটে-বলে আলো ছড়িয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তারকা অলরাউন্ডার স্বপ্ন দেখছেন টুর্নামেন্টসেরা হওয়ার। অন্যদিকে, ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্মৃতি ফিরিয়ে আনতে চান টাইগার পেসার শরিফুল ইসলাম।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের তুলনা না করলেও পরিবেশগত মিল খুঁজে পেয়েছেন ২২ বর্ষী পেসার শরিফুল। বলেছেন, ‘ওইটা ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তবে এটি মূল বিশ্বকাপ। পার্থক্য হল এই টুর্নামেন্টে বিশ্বমানের খেলোয়াড়রা আছেন। এখানেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা কয়েকজন আছেন। কিন্তু তাদের অনেকেই এখন সর্বোচ্চ মানের খেলোয়াড়। এখানে ছোট ভুলের মাশুলও অনেক বড় হতে পারে।’

যুব বিশ্বকাপজয়ী টাইগারদের মধ্যে এবারের আসরে লাল-সবুজের দলে আছেন শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম। যারা ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী যুব দলেরও অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তাদের নিয়ে শরিফুলও দারুণ উপভোগ করছেন এবারের বিশ্বকাপ।

‘এখানে আমরা চারজন আছি। বিশ্বকাপ দারুণভাবে আমরা উপভোগ করছি। সবাই বন্ধুত্বপূর্ণ। এটিও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মতোই শুরু হয়েছে। আমরা একইভাবে শেষ করতে চাই। আমরা প্রতিটি ম্যাচ ধরে খেলতে চাই, যেমনটা তিন বছর আগে করেছিলাম।’

শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা আফগানদের ৩৭.২ ওভারে ১৫৬ রানে অলআউট করে দেয় টাইগার বোলারবাহিনী। জবাবে লাল-সবুজের দল ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডধর্মশালালিড স্পোর্টসশরিফুলসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬

শাইখ সিরাজের সাথে ইরির বাংলাদেশ প্রধানের সাক্ষাত

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশগামীদের দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT