চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান ম্যাচে নিজেদের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি টাইগারদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর থেকে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে টিম টাইগার্স। সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছেও হেরেছে সাকিব আল হাসানের বিপক্ষে। নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামছে মঙ্গলবার। কলকাতার ইডেন গার্ডেন্সেপাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় পাকিস্তানের মুখোমুখি হবে টিম টাইগার্স। গড়াবে ম্যাচ। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অধিনায়ক। সেখানেই জানালেন নিজেদের সেরাটা দেয়ার কথা।

বলেছেন, ‘লক্ষ্য হচ্ছে আগামীকালের ম্যাচ খেলা ও জেতার চেষ্টা করা। আমাদের সেরাটা করা। দুই পয়েন্টের দিকে তাকানো যেটা নেওয়া সম্ভব। আমরা চেষ্টা করবো নিজেদের সেরাটা দেয়ার। ’

‘আমরা আলোচনা করেছি এ নিয়ে, টিম মিটিং ছিল। আমরা বসেছি আর কথা বলেছি কীভাবে এখনকার পরিস্থিতি থেকে বের হওয়া যায়। কিন্তু আমাদের এটা কাজে প্রমাণ করতে হবে। কথা বলে লাভ নেই যদি সেটা কাজে না আসে। এটা আমাদের মাঠে করতে হবে যেন সবাই দেখতে পারে।’

‘স্বাভাবিকভাবে ওদিন (নেদারল্যান্ডস ম্যাচ হেরে) সবাই অনেক খারাপ ফিল করেছে। কিন্তু আসলে খারাপ ফিল করতে থাকলে তো চলবে না। সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। সবাই সেটা করার চেষ্টা করেছে। আমরা একসঙ্গে বসে আলাপ করেছি, ব্যক্তিগতভাবে আলাপ করেছি। যেভাবে করা সম্ভব, যেটা করলে আমাদের মনে হয়েছে হয়তো ভালো কিছু হতে পারে। সেগুলো আমরা করার চেষ্টা করেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে কঠোরভাবে নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের

আগস্ট ১, ২০২৬

পরিষ্কার পরিচ্ছন্নতার খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১, ২০২৬

নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি, পুরোনো দুর্নীতির বাস্তবতা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইনের সংশোধন জরুরি

আগস্ট ১, ২০২৬

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ২৪ লাখের বেশি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT