চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ভিসা পাচ্ছেন পাকিস্তানের সাংবাদিকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ন ১১, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে বড় পেয়েছে বাবর আজমের দল। গড়েছে বেশকিছু রেকর্ডও। তবে এসবের সাক্ষী হতে পারেননি দেশটির দর্শক ও সাংবাদিকরা। ভিসা না পাওয়ায় এখনও বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেননি তারা। এবার সুখবর পেলেন দেশটির সাংবাদিকরা। ভারত ম্যাচের আগেই ভিসা পেয়ে যাবেন তারা।

১৪ অক্টোবর আহমেদাবাদে তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে লড়াই। ম্যাচটিতে পাকিস্তানি সাংবাদিকদের মাঠে দেখা যেতে পারে। সাংবাদিকদের ভিসাপ্রাপ্তির অগ্রগতির কথা জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ডন’।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশন দেশটির সাংবাদিকদের কল করে তাদের পাসপোর্ট জমা দেয়ার কথা বলেছে। এক্ষেত্রে যারা কল পেয়েছেন শুধু তারাই ভিসা পাবেন। সেজন্য পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনে ব্যক্তিগতভাবে সবাইকে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে।

পাকিস্তানের প্রায় ৫০ জন স্বীকৃত সাংবাদিক ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। এছাড়া পাকিস্তানের সমর্থকরাও যেন ভিসা পায় সে ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানভারতভিসালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ প্রথা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আংশিকভাবে আকাশসীমা খুলেছে ইরান

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সংকটের সময়ে নীরব দর্শক হয়ে থাকার সুযোগ নেই: জামায়াত আমির

এপ্রিল ১৮, ২০২৬

বাংলাদেশের গর্ব বিজ্ঞানী ড. সাইদুর রহমানের বিশ্বজয়

এপ্রিল ১৮, ২০২৬

পদোন্নতি ঘিরে ডিআইজি রেজাউল করিম মল্লিককে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT