চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাখো সমর্থকের নীরবতায় তৃপ্ত স্নায়ুর চাপে ভোগা কামিন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রফি জয়ে উল্লসিত, প্রেস কনফারেন্সে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিম ইন্ডিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালের আগে আত্মবিশ্বাসী ছিলেন প্যাট কামিন্স। অজি অধিনায়ক ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন নিজের প্রত্যাশার কথা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের লক্ষাধিক দর্শকদের স্তব্ধ রাখাটা সন্তোষজনক হবে বলে মন্তব্য করেছিলেন।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ফাইনালে ৬ উইকেটে জিতে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। স্টেডিয়ামে উপস্থিত লক্ষাধিক স্বাগতিক দর্শকদের নীরবতায় ডোবানো ক্যাঙ্গারুদের অধিনায়ক ছিলেন বেশ তৃপ্ত। হাসিমুখে ট্রফি নিয়েই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হন।

ওয়ানডে বিশ্বকাপ জয়কে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ অর্জন হিসেবে অভিহিত করেন কামিন্স। বললেন, ‘বিশেষ করে ভারতে এতো দর্শকের সামনে শিরোপা জয়টা বিশাল ব্যাপার। আমাদের সবার জন্য অনেক তাৎপর্যপূর্ণ এক বছর ছিল। ভারতে বিশ্বকাপ জয়, অ্যাশেজ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাটা দলকে সেরা অবস্থায় রেখেছে। এই মুহূর্ত আপনি বাকি জীবনের জন্য মনে রাখবেন।’

গ্যালারিতে বিশাল সংখ্যক দর্শকদের প্রায় সবাই ছিলেন ভারতের সমর্থক। তাদের সামনে খেলা শুরুর আগে স্নায়ুর চাপে ভুগতে থাকার বিষয়টি স্বীকার করেন অজি অধিনায়ক। টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটিং লাইন-আপ সমৃদ্ধ দলের বিপক্ষে টসে প্রথমে বোলিং করার সিদ্ধান্তের সময় তিনি মানসিক চাপে ভুগছিলেন। এমনকি নিজে বোলিং করার আগ মুহূর্তেও স্নায়ুর চাপে ছিলেন।

‘মনে হয়েছিল যে অন্যান্য দিনগুলোর মতো আজও প্রতিপক্ষের ব্যাটাররা সেঞ্চুরি করার জন্য তৈরি আছে। যেমনটা তারা সাধারণত করে থাকে। এমনটা না হওয়া সন্তোষজনক ছিল।’

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকামিন্সফাইনালভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টার্মিনালের সামনে দাঁড়ানো বাসে অগ্নিসংযোগ

পরবর্তী

কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের কম্বল ও চিকিৎসা সেবা প্রদান

পরবর্তী
কুড়িগ্রামে মানুষজন কম্বল ও চিকিৎসা সেবা গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের কম্বল ও চিকিৎসা সেবা প্রদান

বাংলাদেশে উদীচী’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নৃত্য পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় উদীচী’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সর্বশেষ

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT