ক্রিকেট

ভারতের দুঃসংবাদ বাড়ছেই

ভারতীয় ক্রিকেটার ব্যাটিং করে, বলের দিকে তাকিয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার ব্যাটিং করছেন, তিনি খেলার মাঠে মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভারতীয় ব্যাটার শুভমন গিলকে নিয়ে অপেক্ষা বাড়ছেই। আফগানিস্তানের বিপক্ষে বুধবারের ম্যাচও তিনি খেলতে পারবেন না। অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন না ডানহাতি ওপেনার।

বিবৃতিতে সিসিসিআই বলেছে, ‘টিম ইন্ডিয়ার ব্যাটার শুভমন গিল ৯ অক্টোবর দলের সঙ্গে দিল্লিতে যাবেন না। এ ওপেনার চেন্নাইতেই অবস্থান করবেন এবং বিসিসিআইয়ের মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবেন।’

২৪ বর্ষী গিলের অনুপস্থিতিতে ভারতের ব্যাটিং অর্ডারে ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ঈশান কিষাণ আরেকটি সুযোগ পাচ্ছেন।

গিল সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভারতের সেরা পারফর্ম করাদের একজন। একদিনের ক্রিকেটে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন।

২০১৯ সালে গিলের ওয়ানডে অভিষেক হয়। ৩৫ ম্যাচে ৬৬.১০ গড়ে ৯ ফিফটি ও ৬ সেঞ্চুরিতে করেছেন ১,৯১৭ রান।

বিষয়:আফগানিস্তান ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ গিল ডেঙ্গু বিসিসিআই ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…