ক্রিকেট

‘সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়নি’

বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার সেমিফাইনালের সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে জয় পেলেও টানা চার হারে বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্য এখন শুধু নিজেদের হাতে নেই। নিজেরা বাকি সব ম্যাচে তো জিততেই হবে, সঙ্গে অন্য দলগুলোর পারফরম্যান্সের উপরও নির্ভর করতে হবে। সমীকরণের মারপ্যাঁচ পেরিয়ে শেষ চারে ওঠার সম্ভাবনা কাগজে-কলমে অবশ্য সাকিব আল হাসানের দলের আছে। কিন্তু পথ কঠিন।

ওয়ানডে সুপার লিগে দারুণ ছন্দে থাকা টাইগাররা বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে, স্পিডস্টার তাসকিন আহমেদ তারপরও আশার কথাই শোনালেন। ইডেন গার্ডেন্সে শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে তিনি আশার সলতেটা জ্বালিয়ে রাখলেন।

‘এখনো কিছু শেষ হয়ে যায়নি। চার ম্যাচ বাকি আছে। আমরা যদি চার ম্যাচ জিততে পারি, যেকোনো কিছু হতে পারে। কারণ এখানে রানরেটের ইস্যু আছে। ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ড হেরেছে।’

‘যদি চার ম্যাচ আমরা জিততে পারি, তখন গল্পটা ভিন্ন হতে পারে। তবে এ মুহূর্তে ম্যাচ বাই ম্যাচ আগানোর পরিকল্পনা করছি। ব্যাটিং ও বোলিংয়ে যতটা প্রত্যাশা করেছিলাম, আমরা তেমন ভালো খেলতে পারিনি। সামনে ভালো করার দিকে আমরা তাকিয়ে আছি।’

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ লিড তাসকিন নেদারল্যান্ডস বাংলাদেশ সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…