ক্রিকেট

‘খামখেয়ালি’তে চোটে পড়ে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাক্সওয়েল চোটে পড়েছেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাক্সওয়েল চোটে পড়ার সময়ের ছবি, বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাঁ-পায়ের গোড়ালির চোটে বিশ্বকাপে খেলা নিয়েই অনিশ্চয়তার মুখে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৪ বর্ষী অজি তারকা সময়মতো সেরে উঠে বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছেন। এমন সময়ে নিজের খামখেয়ালিতে আবারও চোটে পড়ে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার পরের ম্যাচ থেকে ছিটকে গেছেন।

ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ম্যাক্স। নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৪০ বলে তুলে নিয়েছেন শতক। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ও একদিনের ক্রিকেটে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড যেটি। গলফ খেলতে গিয়ে পাওয়া আঘাতের জেরে তাকে মাঠের বাইরে যেতে হল।

গলফ খেলার সময় পেছন দিকে পিছলে পড়ে মাথায় আঘাত পান অজি অলরাউন্ডার। ৪ নভেম্বর আহমেদাবাদে ইংলিশদের বিপক্ষে তার খেলা হচ্ছে না। ম্যাক্সওয়েলের পরিবর্তে একাদশে আসতে পারেন মার্কাস স্টয়নিস অথবা ক্যামেরন গ্রিন।

গলফ খেলতে গিয়ে চোট পেয়ে গতবছর টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো। ২০২২-২৩ শীতকালীন মৌসুম থেকেই ছিটকে যান শেষঅবধি।

বিষয়:অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ গলফ ম্যাক্সওয়েল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…