চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৬
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

গলফ কোর্টে আরেকটি শিরোপা জয়ের পর নিজের স্বভাবসুলভ আত্মবিশ্বাসী ভঙ্গিতেই প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ব্যস্ত দায়িত্বের মাঝেও তিনি জিতেছেন প্রতিভার জোরেই।

রোববার নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থিত নিজের মালিকানাধীন ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে আয়োজিত ক্লাব চ্যাম্পিয়নশিপে সিনিয়র ও সুপার সিনিয়র- দুই বিভাগেই শিরোপা জয়ের দাবি করেন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও প্রকাশ করে তিনি জানান, পারের চেয়ে দুই শট কম খেলে ৭০ স্কোর করেছেন।

শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প লিখেছেন, ‘আমি ৭০ স্কোর করে জিতেছি। সবচেয়ে বড় কথা, অন্যদের মতো অনুশীলনের জন্য আমার খুব একটা সময় থাকে না। কারণ, আমাকে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে মন দিতে হয়। এটার নাম ট্যালেন্ট। আমার আছে, ওদের নেই!’

ট্রাম্পের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, শট নেওয়ার আগে তিনি দুটি অনুশীলনী সুইং করেন। এরপর বলটি গ্রিনে গিয়ে তৃতীয় বাউন্সে থামে। আরেকটি ভিডিওতে তাকে ট্রফি গ্রহণ এবং উপস্থিত দর্শকদের শুভেচ্ছা গ্রহণ করতে দেখা যায়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এটি ছিল ট্রাম্পের ৪৩তম ক্লাব চ্যাম্পিয়নশিপ শিরোপা।

বেডমিনস্টারের এই প্রতিযোগিতায় ৫০ বছর বা তার বেশি বয়সী গলফাররা সিনিয়র বিভাগে এবং ৬৫ বছরের বেশি বয়সীরা সুপার সিনিয়র বিভাগে অংশ নেন। বর্তমানে ৮০ বর্ষী ট্রাম্প এর আগে ২০২৩ সালেও দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছিলেন। গত বছরও তিনি সিনিয়র বিভাগের শিরোপা জেতেন।

তবে গলফে তার সাফল্যের পাশাপাশি বিতর্কও দীর্ঘদিনের সঙ্গী। বিভিন্ন সময় ট্রাম্পের বিরুদ্ধে খেলায় নিয়মভঙ্গ বা অসাধু সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্রীড়া লেখক রিক রাইলি ‘কমান্ডার ইন চিট’ নামে একটি বইও লিখেছেন। হলিউড অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসনও অতীতে ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলেন। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গলফট্রাম্পযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষে সাংহাই

আগস্ট ৪, ২০২৬

সারাদেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস, আহত অর্ধশতাধিক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT