চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যথেষ্ট হয়েছে, আমরা টাইমড আউটের পক্ষে না যাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথুজের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার টাইমড-আউট হওয়া নিয়ে আলোচনার ঝড় যেন থামছেই না। এ ঘটনায় ক্রিকেটবিশ্বে তোলপাড় চলছে। বর্তমান থেকে সাবেক, নানা মুনি নানান মতামত দিচ্ছেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে দিল্লিতে টিম হোটেলে ফেরার পর ডোনাল্ড একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। টাইমড-আউট নিয়ে ঘটে যাওয়া বিষয়টি তিনি পছন্দ করেননি বলে জানান।

এমন দেখাটা হতাশাজনক ছিল। আমি বুঝতে পারি, সাকিব সুযোগ নিচ্ছে। তার কথা ছিল- আমি জয়ের জন্য সবকিছু করছিলাম। আপনি আমার কথায় বুঝতে পারছেন যে, আমি এ ধরনের কিছু পছন্দ করি না। এটা দেখাটা সত্যিই কঠিন ছিল যে, শ্রীলঙ্কার সর্বকালের সেরাদের একজনকে একটি বলও না খেলে মাঠের বাইরে চলে যাচ্ছেন। তাকে সময়ের জন্য আউট দেয়া হয়েছিল।

Banglabid

সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর মাঠে নামেন ম্যাথুজ। হেলমেটের ফিতার একপাশ ছিঁড়ে ড্রেসিংরুমের দিকে নতুন হেলমেটের ইঙ্গিত করেন শ্রীলঙ্কান ক্রিকেটার। সেই সময় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টাইমড-আউটের আবেদন জানান মাঠ আম্পায়ারের কাছে। আম্পায়ার নিয়ম মেনে ম্যাথুজকে আউট ঘোষণা করেন।

এ সময় কী করণীয় ছিল, সেটিও বললেন ডোনাল্ড। সাবেক প্রোটিয়া পেসারের ভাষ্য, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো শুধু এটুকু বলা যে ঠিক আছে, চিন্তার কিছু নেই। আপনার হেলমেটটি দ্রুত আনুন। আপনার কাছে এটি পরিবর্তনের সময় আছে।

টাইমড আউট নিয়ে মাঠের ভেতর উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সময় মাঠে দৌড়ানোর জন্য খানিকটা চিন্তা করেছিলেন ডোনাল্ড। তিনি সাকিবকে তার আবেদন প্রত্যাহার করতে বলার মানসিকতা ধারণ করছিলেন।

Reneta

আমি সত্যিই সেই মাঠে যাওয়ার কথা ভেবেছিলাম এবং বলতে চেয়েছিলাম, ‘যথেষ্ট হয়েছে,আমরা টাইমড আউটের পক্ষে না যাই। আমাদের খেলায় এমন কিছু দেখতে চাই না। আমরা এ ধরনের দল না, যারা এর পক্ষে অবস্থান নেয়।

ঘটনাগুলো দ্রুত ঘটেছিল। কর্তৃত্বের কথা যদি বলেন তাহলে এটাই বলবো আমি হেড কোচ নই। আমি ইনচার্জ নই। মরিস এরাসমাসকে (বোলিং প্রান্তে থাকা আম্পায়ার] বলতে দেখেছি, অ্যাঞ্জেলো দয়া করে আপনি এখন গ্রাউন্ড থেকে চলে যেতে পারেন। অ্যাঞ্জেলোকে তার হেলমেট তুলতে দেখে এবং তারপরে হেঁটে গিয়ে বিজ্ঞাপন বোর্ডের দিকে তা ছুড়ে ফেলতে দেখে আমি অবাক হয়েছিলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডটাইমড আউটডোনাল্ডবাংলাদেশম্যাথুজলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

পরবর্তী

কক্সবাজারে অবরোধ ও সকাল-সন্ধ্যা হরতাল

পরবর্তী
কক্সবাজারের রাস্তায় অবরোধ ও হরতালের সময় যানবাহন ও মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে অবরোধ ও সকাল-সন্ধ্যা হরতাল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘কৌশলগত যুদ্ধবিরতি’ চায় ইসরায়েল

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT