বিশ্বকাপের ত্রয়োদশ আসরে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে আগে ব্যাটে নেমেছে সাউথ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেন্সে ব্যাট-বলের মহারণ শুরু। জয়ী দলটি রোববার ভারতের মুখোমুখি হবে।
সাউথ আফ্রিকার একাদশে এসেছে দুটি পরিবর্তন। আফগানিস্তানের বিপক্ষে লিগপর্বের শেষ ম্যাচে খেলা লুনগি এনগিদির বদলে খেলছেন তাবরাইজ শামসি। আন্দিলে ফেলুকোয়ওর জায়গায় খেলছেন মার্কো জানসেন।
অজিদেরও এসেছে দুটি পরিবর্তন। চোট কাটিয়ে নেমেছেন গ্লেন ম্যাক্সওয়েল। দলে ফিরেছেন পেসার মিচেল স্টার্ক। লিগপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলা মার্কাস স্টয়নিস ও শন অ্যাবট বাদ পড়েছেন।
দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে যেমন কথা চলছে, তার চেয়ে বেশি আলোচনায় বৃষ্টি, বৃষ্টি শঙ্কার বিষয়টি ভালোভাবেই রয়েছে ম্যাচে। বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাস আপাতত সুখবর দিচ্ছে না।
ম্যাচ চলাকালীন কলকাতায় শতকরা ৭০ ভাগ বৃষ্টির সম্ভাবনা আছে। স্থানীয় সময় রাত সাড়ে ৮টা থেকে বৃষ্টির পূর্বাভাস থাকায় রিজার্ভ ডে-তে গড়াতে পারে ম্যাচ। বাতাসের আর্দ্রতা থাকতে পারে শতকরা ৭৬ শতাংশ। বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার।
এমনকি শুক্রবার রিজার্ভ ডেতে খেলা গড়ালে, বৃষ্টির শঙ্কা আছে সেদিনও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এদিন বৃষ্টির সম্ভাবনা শতকরা ৬০ শতাংশ। সারাদিন হতে পারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।
অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক।
সাউথ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি।







