কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গ্যাসের বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গ্যাসের বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় বের হওয়া গ্যাসের বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

রবিববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইনানী ছোট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস ছালাম জানান, সম্প্রতি কূপের আগুন নেভানোর পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়। এতে বাপেক্সের সাত কর্মী দগ্ধ হন।

আহত ব্যক্তিদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি রয়েছেন। আহত সাতজনের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসক। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস উদগীরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়। টানা এক মাস পর ওই গ্যাসকূপের আগুন নেভানো হয়। এরপর সেখানে সার্ভের কাজ শুরু করে বাপেক্স।

বিষয়:আহত কক্সবাজার ইনানী গ্যাস উদগীরণ গ্যাস বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…