চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তিন সেঞ্চুরি পেলেন না ওয়ার্নার, হেডের ঝড়ো শতক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে কপাল চাপড়াতেই পারেন টম ল্যাথাম। শুরুতেই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনায় শুরুতেই পানি ঢেলে দিয়েছেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। অফফর্ম থেকে দারুণ প্রত্যাবর্তনে চলতি ওয়ানডে বিশ্বকাপে সম্ভাবনা জাগিয়েও টানা তিন সেঞ্চুরির দেখা পাননি ওয়ার্নার। তবে চোট থেকে ফিরেই ঝড়ো ব্যাটিংয়ে শতক তুলেছেন হেড।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৫ ওভারে ২ উইকেটে ২০৬ রান। মিচেল মার্শ  ও স্টিভেন স্মিথ ৬ রান তুলে ক্রিজে আছেন।

১৭৫ রানে এসে ভাঙে অজিদের উদ্বোধনী জুটি। ৬৫ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৮১ রান দিয়ে ফিলিপসের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ওয়ার্নার। এর খানিক পরই ৫৯ বলে চোট থেকে ফিরে আসা হেড সেঞ্চুরির দেখা পান। ফিলিপসের বলে বোল্ড হওয়ার আগে ৬৭ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলে ক্রিজ ছাড়েন।

মাত্র ৪.১ ওভারেই ক্যাঙ্গারুরা দলীয় ৫০ রানের দেখা পায়। ৮.৫ ওভারেই তা একশো রানের গণ্ডি ছাড়িয়ে যায়। ওয়ার্নার মাত্র ২৮ বলে হাফ সেঞ্চুরি করেন। হেড ছিলেন আরও আক্রমণাত্মক। কুশল মেন্ডিসের সঙ্গে যুগ্মভাবে চলতি বিশ্বকাপে ২৫ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি তোলেন।

ওয়ানডে বিশ্বকাপে অজিদের হয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটি পূরণ করেন হেড। ২০১৯ সালে ভারতের বিপক্ষে ২৫ বলে অর্ধশতক পান অ্যালেক্স ক্যারি। আফগানিস্তানের সঙ্গে ২১ বলে ফিফটি পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।

ওয়ানডেতে প্রথম ১০ ওভারে তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোরটি পায় অস্ট্রেলিয়া। লিডসে ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ১৩৩ রান তুলেছিল শ্রীলঙ্কা। ২০০৩ বিশ্বকাপে কানাডার সঙ্গে এক উইকেটে ১১৯ রান স্কোরবোর্ডে জমা করে ওয়েস্ট ইন্ডিজ।

Reneta

রাচীন রবীন্দ্রের করা ১৭তম ওভারে দলীয় ১৫৫ রানেই ভাঙতে পারতো উদ্বোধনী জুটি। মিডউইকেটে থাকা গ্লেন ফিলিপস সহজ ক্যাচ মিস করায় ব্যক্তিগত ৭৫ রানে জীবন পান হেড। এর আগে মিচেল স্যান্টনারের বলে ফিরতি ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭০ রানে হেড বেঁচে যান। সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি হাঁকাতে তিনি ভুল করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়ার্নারনিউজিল্যান্ডলিড স্পোর্টসহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT