ক্রিকেট

স্পর্শকাতর জায়গায় গার্ড না পরে বিব্রতকর অবস্থায় মুজিব

বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে হাসিমুখে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে হাসিমুখে কথা বলছেন, ম্যাচের সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে স্পর্শকাতর জায়গায় গার্ড না পরে ক্রিজে নেমেছিলেন আফগানিস্তানের মুজিব উর রহমান। ম্যাচ চলাকালীন সময়ে বিব্রতকর অবস্থায়ই পড়তে হয় আফগান বোলারকে।

সাধারণত ক্রিজে দুজন ব্যাটিং করা অবস্থায় ডাগআউটে প্রস্তুত থাকেন অন্য ব্যাটার। কেউ আউট হলেই প্রস্তুত থাকা ব্যাটার নেমে পড়েন মাঠে। একজন আউটের পর নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠে না নামলে নতুন ব্যাটারকেও আউট দিতে পারেন মাঠে থাকা আম্পায়ার।

আইসিসির প্রকাশিত  ভিডিওতে দেখা যায়, আফগান ইনিংসের ৩৪.২ ওভারে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রশিদ খান। দলীয় ১৫০ রানের মাথায় ক্রিজে আসেন মুজিব। রশিদের আউটের পর দ্রুত মাঠে এসে মুজিব বুঝতে পারেন ভুলে অ্যাবডোমেন গার্ড না পরেই ক্রিজে চলে এসেছেন। যেখানে বল লাগলেই হতে পারে বিপদ।

পরে ডাগআউটে থেকে দৌড়ে গার্ড নিয়ে মাঠে আসেন মুজিবের এক সতীর্থ। যথাসম্ভব লুকিয়ে মাঠে আনার চেষ্টা চালান তিনি। কিন্তু ধরা পড়ে যান টিভি ক্যামেরায়। সেই মুহূর্তে ধারাভাষ্যকাররা অবশ্য মজার ছলেই বলেন, লুকানোর চেষ্টা করা বৃথা। আমরা দেখে ফেলেছি।

বিষয়:আফগানিস্তান ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ মুজিব লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…