চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-নিউজিল্যান্ড: পরিসংখ্যানে কে এগিয়ে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

লর্ডসে চার বছর আগে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার নাটকীয় ও রোমাঞ্চকর ফাইনালের কথা ক্রিকেটপ্রেমীদের এখনো আলোড়িত করে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী খেলাটি টাই হওয়ায় সুপার ওভারে গড়ায়। তাতেও টাই হওয়ায় বাউন্ডারি সংখ্যায় এগিয়ে থাকার জন্য ইংলিশরা চ্যাম্পিয়ন হয়।

গত আসরের দুই ফাইনালিস্ট এবার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে দিবারাত্রির খেলাটি মাঠে গড়াবে।

পরিসংখ্যানের পাতা ঘেঁটে দেখা যাচ্ছে, ওয়ানডে ফরম্যাটে দুই দলের রয়েছে সেয়ানে সেয়ানে টক্কর। এখন পর্যন্ত ৯৫ বারের মুখোমুখিতে ইংলিশরা জিতেছে ৪৫টিতে, কিউইরা ৪৪টি ম্যাচে জয় পেয়েছে। টাই হয়েছে দুই ম্যাচ। বাকি ৪ ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সাক্ষাৎ হয়েছে আটবার। এখানেও লড়াইটা হয়েছে সমানে সমান। প্রত্যেকের রয়েছে চারটি করে জয়। ১৯৯৬ বিশ্বকাপে আহমেদাবাদেই এই দুই দলই খেলেছিল উদ্বোধনী ম্যাচ। কিউইরা ১১ রানের জয় পেয়েছিল। ২৭ বছর আগের সেই ফলের পুনরাবৃত্তি হবে কিনা, সেটি বলবে সময়।

নিরপেক্ষ ভেন্যুতে গত বিশকাপের দুই ফাইনালিস্ট একদিনের ক্রিকেটে ১৬ বার লড়েছে। এখানে পাল্লাটা ব্ল্যাক ক্যাপসের দিকেই ভারি, জয়ের সংখ্যা ১০টি।

নিউজিল্যান্ডের বিপক্ষে থ্রি লায়নদের সর্বাধিক দলীয় রান ৯ উইকেটে ৪০৮, সর্বনিম্ন ৮৯। অপরদিকে, ইংলিশদের সঙ্গে কিউইদের সর্বাধিক দলীয় রান ৫ উইকেটে ৩৯৮ রান, সর্বনিম্ন ৫৪।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT