চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাবুশেনকে বাদ দিতে হবে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারই বিশ্বকাপে নিজেদের চেনা ছন্দে নেই। নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে দলীয় স্কোর দুইশ রানও পেরোয়নি। টপ ও মিডল অর্ডারের কেউ খেলতে পারছেন না লম্বা ইনিংস। বড় জুটির অভাবেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ভুগছে।

স্কোয়াডে না থাকলেও অ্যাশটন অ্যাগারের চোটের কারণে বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে জায়গা পান মার্নাস লাবুশেন। তিন ম্যাচে অজিদের হয়ে তিনিই সর্বাধিক রান সংগ্রাহক। ৩৭.৬৬ গড়ে করেছেন ১১৩ রান। আর কোনো ব্যাটার একশো রানও করতে পারেননি। অথচ লাবুশেনকেই একাদশকে বাদ দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

সাবেক অজি ওপেনার ম্যাথু হেইডেনের মতে, দল থেকে ২৯ বর্ষী ডানহাতি ব্যাটারকে বাদ দিয়ে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে ক্যামেরন গ্রিনকে ওপেনিংয়ে স্বাধীনভাবে ব্যাট করতে দিতে হবে।

রান ও গড়ে অস্ট্রেলিয়ার অন্যান্য ব্যাটারদের চেয়ে লাবুশেন এগিয়ে থাকলেও বিশ্বকাপের তার স্ট্রাইক রেট ৬৪.৫৭। আধুনিক ওয়ানডে ক্রিকেটের সঙ্গে যা বেমানান। যদিও টুর্নামেন্ট শুরুর আগে সাউথ আফ্রিকা ও ভারতের বিপক্ষে সিরিজে ৮ ম্যাচে ৯৭.৬৭ স্ট্রাইক রেটে ৬০.১৪ গড়ে করেছিলেন ৪২১ রান।

লাবুশেনকে বাদ দেয়ার পক্ষে যুক্তি তুলে ধরে হেইডেন বলেন, ‘স্টিভেন স্মিথ ও তাকে একসাথে খেলানোটা কাজে আসছে বলে আমি মনে করি না। আমার মনে হয় তারা সামনে হয়, পেছন দিকের হালটা ধরছেন। এমন স্থির ব্যাটার থাকাটা দলের জন্য ভালো।’

‘আমি মনে করি স্মিথের মতো কারোর থাকাটা সত্যিই গুরুত্বপূর্ণ, যখন আপনি বড় সংগ্রহ দাঁড় করাবেন অথবা বড় লক্ষ্য তাড়া করবেন। কিন্তু যখন আপনার কাছে এমন দুইজন ব্যাটার থাকে, তাহলে দুঃখের সঙ্গে বলছি যে এটা প্রথম ছয় ব্যাটারের মাঝে চাপ তৈরি করে। তাই আমি ব্যাটিং অর্ডারে একটি পরিবর্তন চাই।’

Reneta

‘আপনি যদি লাবুশেনকে বেছে নিচ্ছেন, তখন আপনার হাতে নির্দিষ্ট সংখ্যক বল খেলার জন্য থাকে। আমাদের প্রত্যাশা, আপনি বলগুলো আরও কিছুটা আক্রমণাত্মকভাবে খেলুন। এমন নয় যে কেউ লাবুশেনের সামর্থ্য নিয়ে সন্দেহ করছে। তিনি একজন দুর্দান্ত ক্রিকেটার। তবে এটা বিশ্বকাপ এবং আপনার গুরুত্বপূর্ণ মুহূর্তে জিততে হবে।’

টিম ইন্ডিয়ার বিপক্ষে সাত নম্বরে খেলা গ্রিন ৮ রানের বেশি করতে পারেননি। পরের দুই ম্যাচে একাদশে জায়গা হারান। হেইডেন অবশ্য চাইছেন, ডেভিড ওয়ার্নারের সঙ্গে গ্রিনকে ওপেনিংয়ে নামানোটাই হবে সমাধান। সেক্ষেত্রে মিচেল মার্শ তিনে নেমে যাবেন আর লাবুশেনের জায়গায় চারে ব্যাট করবেন স্মিথ।

‘গ্রিনকে উপরে খেলার লাইসেন্স দিন। দুর্দান্ত স্কোর করার ক্ষমতা তার রয়েছে। মার্শ তিনে নামতে পছন্দ করবে না। কারণ তিনি ওয়ানডে ক্যারিয়ারে ওপেনিংয়ে দারুণ সাফল্য পেয়েছেন। তবে খুব জলদি আপনি সেখানে ট্র্যাভিস হেডকে ফিরে পাচ্ছেন। তাই শেষ পর্যন্ত তাকে তিনে ব্যাট করতে হবে। এই পরিবর্তনের উদ্যোগ নিন। বসে অপেক্ষা না করে ভিন্ন কিছু করুন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডলাবুশেনলিড স্পোর্টসহেইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT