চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
সাউথ আফ্রিকার ব্যাটসম্যান ডি ককের সেঞ্চুরির পথে ব্যাট চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়াদের বিপক্ষে বল হাতে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৩৬ রানে ২ উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। অধিনায়ক এইডেন মার্করামের সঙ্গে জুটি গড়ে সেই চাপ সামাল দিয়ে সেঞ্চুরিও পূর্ণ করেছেন কুইন্টন ডি কক। ফিফটি পূর্ণ করে সাকিবের শিকার হয়ে ফিরেছেন মার্করাম। দুই ব্যাটারের শতাধিক রানের জুটি ভাঙার পরও বড় সংগ্রহের পথে ছুটছে সাউথ আফ্রিকা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেটে ১৯৬ রান। ডি কক ১০১ ও হেইনরিখ ক্লাসেন ১৯ রানে ক্রিজে আছেন।

মোস্তাফিজুর রহমানকে দিয়ে বোলিং আক্রমণের সূচনা করেন সাকিব আল হাসান। দ্বিতীয় ওভারেই আসে স্পিনার। মেহেদী হাসান মিরাজ হাতে তুলে নেন বল। ওই ওভারের পঞ্চম বলে স্লিপে সহজ ক্যাচ ফেলে দেন তানজিদ হাসান তামিম। রানের খাতা খোলার আগেই রেজা হেনড্রিক্স জীবন পান।

Banglabid

পঞ্চম ওভারেই ছন্দে থাকা মোস্তাফিজকে সরিয়ে শরিফুল ইসলামকে আক্রমণে আনেন দ্রুত উইকেট পাওয়ার সন্ধানে থাকা সাকিব। প্রথম ওভারে ৭ রান দিলেও দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাফল্য পান শরিফুল। হেনড্রিক্সকে বোল্ড করে অদ্ভুত ভঙ্গিতে নেচে উদযাপনও করে সকলের নজর কাড়েন।

অষ্টম ওভারের প্রথম বলে এক রান করা ডুসেনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান। দ্রুত ২ উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা চাপে পড়ে। এরপর হাল ধরেন ডি কক ও মার্করাম। ১৩১ রানের জুটি গড়েন দুই ব্যাটার। ৩১তম ওভারের চতুর্থ বলে মার্করামকে ফেরান সাকিব। লংঅনে লিটনের হাতে ক্যাচ দেয়ার আগে সাতটি চারে ৬৯ বলে ৬০ রান করেন প্রোটিয়া অধিনায়ক।

৩৫তম ওভারের প্রথম বলে বিশ্বকাপের চলতি আসরে নিজের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ডি কক। এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন প্রোটিয়া ওপেনার। ছয়টি চার ও চারটি ছক্কায় ১০১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ডি কক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ডি ককবাংলাদেশমিরাজমুম্বাইশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT