চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা চেষ্টা করছি, কিন্তু কাজে দিচ্ছে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত বিশ্বকাপে হতশ্রী অবস্থা বাংলাদেশের। জয় দিয়ে আসর শুরু করলেও টানা ছয় হারে সবার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। সবশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতার পর বোলাররাও আলো ছড়াতে পারেনি ম্যাচে। ৭ উইকেটের পরাজয়ের পর টাইগার অধিনায়ক স্বীকার করেছেন নিজেদের ব্যর্থতার কথা। জানালেন, চেষ্টা করেও ফল পাচ্ছেন তারা।

ইডেনে টসে জিতে আগে ব্যাটে নেমে ২০৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে নেমে ১০৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

ব্যাটারদের এমন ভরাডুবিতে হতাশ সাকিব আল হাসান। পুরস্কার বিতরণী মঞ্চে টাইগার অধিনায়ক বলেছেন, ‘যথেষ্ট রান হয়নি, উইকেট সত্যিই ভালো ছিল। শুরুর দিকে আমরা আজও উইকেট হারিয়েছি। কিছু জুটি হয়েছিল, কিন্তু সেগুলো বড় হয়নি। ব্যাট হাতে যা হতাশাজনক। এটা (ব্যাটিং পজিশন) নিয়ে আমাদের ভাবতে হবে। টপ চার ব্যাটসম্যানের কাছ থেকে আমরা বেশি রান পাচ্ছি না।’

‘আমি নিজেও চারে ব্যাট করছিলাম, কিন্তু রান পাচ্ছিলাম না। যদিও আমার আত্মবিশ্বাস কম ছিল। সৌভাগ্যবশত আমি আজ কিছু রান পেয়েছি, এখন ভালো ফিল হচ্ছে। এই মুহুর্তে অনেক কিছু পরিবর্তন করা আসলে কঠিন হয়ে যায়। তবে আমাদের এগিয়ে যেতে হবে।’

‘আমরা জোর দিয়েই ভালো করার চেষ্টা করছি, কিন্তু এটি কাজে দিচ্ছে না। এই মূহুর্তে আমাদের একসঙ্গে পারফর্ম করতে হবে। আমাদের যৌথভাবে পারফর্ম দরকার, যা হচ্ছে না। আমরা উত্তর খুঁজে চলছি, কিন্তু পাচ্ছি না।’

পরের দুটি ম্যাচ জিতে এবারও সমর্থকদের কিছু দেয়ার আশা দিয়েছেন সাকিব। বলেছেন, ‘আরও দুটি ম্যাচ আছে, আশা করছি আমরা বাউন্স ব্যাক করতে পারব। আমরা যেখানেই যাই, তারা (ভক্তরা) আমাদের সমর্থন করে চলেছে। আমরা তাদের কিছু ফিরিয়ে দিতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT