চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মন্তব্য, অতঃপর ভিডিও ডিলিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন অন্যরকম এক রোমাঞ্চ। উত্তেজনার পারদে ঠাঁসা থাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যাট-বলের লড়াই। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে বেশ কয়েকবার মুখোমুখি হবে প্রতিবেশী দুই দেশ।

সম্প্রতি ক্রীড়া ভিত্তিক টিভি চ্যানেল স্টার স্পোর্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে দেখা যায়, ভারতীয় ক্রিকেটার শেখর ধাওয়ান ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে একজন সমর্থকের দৃষ্টিকোণ থেকে নিজের মতামত ব্যক্ত করেন। স্টার স্পোর্টস পরে অবশ্য ভিডিওটি ডিলিট করে দেয়।

চাঞ্চল্যকর ভিডিওটিতে ধাওয়ান বলেছিলেন, ‘বিশ্বকাপ জিতুন বা না জিতুন, পাকিস্তানকে হারাতেই হবে (হাসি)। সবসময়ই এমন অবস্থা তৈরি হয়েছে। কিন্তু বিশ্বকাপ জেতাটাও গুরুত্বপূর্ণ এবং ঈশ্বরের আশীর্বাদে আশা করি আমরা সেটা পাব।’

‘পাকিস্তানের সঙ্গে খেলার সময় অবশ্যই উত্তেজনা থাকে। কিন্তু অনেক চাপও রয়েছে। ম্যাচ শেষ হলে অবশ্যই তাদের বিরুদ্ধে খেলার জন্য তৃপ্তিদায়ক অনুভূতি হয়। মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তাদের সঙ্গে হালকা আড্ডাও হয়।’

আইসিসির ইভেন্টে ধাওয়ান ভারতের সেরা পারফর্মারদের একজন। পাকিস্তানের বিরুদ্ধে তার রেকর্ডও কয়েক বছর ধরে দুর্দান্ত। উদ্বোধনী ব্যাটার হিসেবে পাকিস্তানের বিপক্ষে ১০২.৪২ স্ট্রাইক রেটে ৫৪.২৮ গড়ে করেছেন ৩৮০ রান।

যদিও চলতি বছর এশিয়া কাপ ও বিশ্বকাপে ধাওয়ানের ভারতের স্কোয়াডে থাকার সম্ভাবনা খুব একটা নেই। শুভমান গিল, ইশান কিশান এবং যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটাররা সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ভালো করছেন। ওপেনিং পজিশনে নিজেদের দলে থাকার দাবিও ব্যাট হাতে পারফর্ম করে দিয়েছেন স্পষ্ট বার্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ধাওয়ানপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংলিশের সঙ্গে আগ্রাসী আচরণ করে শাস্তি পেলেন নাহিদ

জুন ১০, ২০২৬

২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

জুন ১০, ২০২৬

জামায়াত জোটে নেই বাংলাদেশ খেলাফত আন্দোলন

জুন ১০, ২০২৬
ছবি: এআই স্ক্যাচ

বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার তহবিল আসছে

জুন ১০, ২০২৬

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT