চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের জন্য দুঃসংবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ০৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে ভারত। দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার শুভমন গিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ২৪ বর্ষী ব্যাটারের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিসিসিআইয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমে জানিয়েছে, ‘চেন্নাইতে আসার পর থেকেই শুভমনের শরীরে প্রচণ্ড জ্বর দেখা দেয়। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। শুক্রবার আবারো  শারীরিক পরীক্ষা করানো হবে। এরপর ভারতের প্রথম খেলায় তার থাকার বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে।’

‘মেডিকেল টিম তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমাদের মেডিকেল টিমের কাছ থেকে সবশেষ তথ্য পাওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে।’

ডেঙ্গু রোগীদের শারীরিক সুস্থতার বিষয়টি সবার ক্ষেত্রে একরকম হয় না। সাধারণত সুস্থ হওয়ার পর ফিট হতে ৭-১০ দিন সময় লাগে। গিল কতদিন পর খেলার জন্য ফিট হতে পারবেন, সেটি নিশ্চিত নয়।

ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটারের ২০১৯ সালে ওয়ানডে অভিষেক হয়। ৩৫ ম্যাচে ৬৬.১০ গড়ে ৯ ফিফটি ও ৬ সেঞ্চুরিতে করেছেন ১,৯১৭ রান। গিলকে না পাওয়া গেলে রোহিত শর্মার সঙ্গে লোকেশ রাহুল ও ঈশান কিষাণের একজন ওপেনিংয়ে নামতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডগিলডেঙ্গুভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT