চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়দরাবাদে পাকিস্তানের ম্যাচের নিরাপত্তা নিয়ে ‘টানাটানি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নবরাত্রির জন্য আগেই ওয়ানডে বিশ্বকাপের সূচিতে হয়েছিল বড় রদবদল। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচসহ পাল্টে যায় ৯ ম্যাচের সূচি। তবুও কাটছে না জটিলতা। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আবারও বিসিসিআইকে তাদের শহরে ম্যাচের তারিখ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হতে চলা শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ ১২ অক্টোবর থেকে এগিয়ে আনা হয়েছে দুদিন। ১০ অক্টোবর গড়াবে খেলা। তাতে জটিলতা নতুন মাত্রা ধারণ করেছে। কারণ পূর্বের সূচি অনুযায়ী ৯ অক্টোবর একই ভেন্যুতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। টানা দুদিন দিবারাত্রির ম্যাচের নিরাপত্তা দিতে হায়দরাবাদ পুলিশ অপারগতা প্রকাশ করেছে।

বিশেষ করে ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলের খেলার সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হয়, সেজন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, পাকিস্তান দল যে হোটেলে অবস্থান করবে, সেখানে প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করতে হবে।

Banglabid

স্থানীয় পুলিশ এইচসিএ-কে আগেই জানিয়েছিল, নিউজিল্যান্ড-নেদারল্যান্ডসের খেলাটি নির্ধারিত তারিখে হলে তাদের পক্ষে পাকিস্তান ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেয়া সম্ভব নয়। বিষয়টি জানার পর এইচসিএ’র চিঠির মাধ্যমে অনুরোধ সত্ত্বেও বিসিসিআই সাড়া দেয়নি। তারিখ পরিবর্তন না করে নিজেদের পরিকল্পনা মতো এগিয়েছিল। তাতে সূচি নিয়ে জটিলতা আরও বেড়েছে।

বিশ্বকাপ শুরুর আগে ২৯ সেপ্টেম্বর পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচের নিরাপত্তা প্রদানেও অপারগতার কথা জানিয়েছে এইচসিএ। ম্যাচের তারিখ পুনর্বিবেচনা করতে বিসিসিআইকে অনুরোধ জানিয়েছে।

কারণ হিসেবে বলা হয়েছে, ম্যাচের আগেরদিন ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী ও গণেশ বিসর্জন, এই দুই ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ব্যস্ত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। দুই ধর্মীয় অনুষ্ঠানে দায়িত্ব পালনের পরদিনই পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া সম্ভব নয়, বিসিসিআইকে জানিয়েছে হায়দরাবাদ পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩পাকিস্তানভারতলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলই সম্ভাব্য রাষ্ট্রপতি

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ আমার মায়ের দেশ, তারা সবাই গর্বিত: অ্যাডাম আব্বাস

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

জুলাইকে কলঙ্কিত করতেই ‘মব’ শব্দের আমদানি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT