ভারতের মাটিতে ৫ অক্টোবর থেকে গড়াতে যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। সূচিও নির্ধারিত হয়েছে সবকটি ম্যাচের। বিশ্বকাপের আসর শুরুর আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী দলগুলো। প্রস্তুতি ম্যাচের দিনক্ষণও জানিয়েছে আইসিসি। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
বুধবার আনুষ্ঠানিক বিবৃতিতে প্রস্তুতি ম্যাচের দিনক্ষণ জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ম্যাচগুলো হবে হায়দরাবাদ, গৌহাটি ও তিরুবনন্তপুরমে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে।
প্রথম দিনে গৌহাটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ২ অক্টোবর একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে সাকিব আল হাসানের দল।
এক নজরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের দিনক্ষণ:
২৯ সেপ্টেম্বর
বাংলাদেশ-শ্রীলঙ্কা (গৌহাটি)
সাউথ আফ্রিকা-আফগানিস্তান (তিরুবনন্তপুরম)
নিউজিল্যান্ড-পাকিস্তান (হায়দরাবাদ)
৩০ সেপ্টেম্বর
ভারত-ইংল্যান্ড (গৌহাটি)
অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস (তিরুবনন্তপুরম)
২ অক্টোবর
বাংলাদেশ-ইংল্যান্ড (গৌহাটি)
নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা (তিরুবনন্তপুরম)
৩ অক্টোবর
আফগানিস্তান-শ্রীলঙ্কা (গৌহাটি)
ভারত-নেদারল্যান্ডস (তিরুবনন্তপুরম)
পাকিস্তান-অস্ট্রেলিয়া (হায়দরাবাদ)







