ক্রিকেট

ওয়ানডে সিরিজ নাও খেলতে পারেন সাকিব

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব আল হাসান মাঠে ব্যাটিং প্রস্তুত, দেশের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু টেস্ট এবং টি-টুয়েন্টি খেলবেন, ওয়ানডে সিরিজ নাও খেলতে পারেন-এমন গুঞ্জন ছিল সিরিজ শুরুর আগেই। টেস্ট সিরিজ শেষ হওয়ার জানা গেল ওয়ানডে না খেলার ব্যাপারে এ অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবহিত করেছে।

বুধবার মিরপুরে সভা শেষে এ ব্যাপারে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব যাওয়ার আগে একবার বলছিল ও টেস্ট খেলবে না। তারপর এটা নিয়ে যখন বসলাম তখন বলল টেস্ট খেলবে। এরপর তাকে অধিনায়কই করা হলো। ওয়ানডে না খেলার ব্যাপারে সাকিবের সঙ্গে সরাসরি আমার কথা হয়নি। তবে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ভাইকে মৌখিকভাবে বলেছে, সে ওডিআই নাও খেলতে পারে। অফিসিয়ালি জানায়নি এটাকে অফিসিয়ালি ধরতেও পারেন। আমার সঙ্গে সাকিবের শিগগিরই কথা হবে এ ব্যাপারে।’

সাকিব আনুষ্ঠানিকভাবে ছুটি চাইলে সেটি মঞ্জুর করা হবে কিনা এ প্রশ্নে নাজমুল হাসান সরাসরি কিছু বলেননি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের আগে টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।

 

বিষয়:নাজমুল হাসান বিসিবি সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…