একশর মধ্যে ৩ উইকেট হারিয়েও তিনশর কাছাকাছি রান সহজে তাড়া করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯৫ রানে পৌঁছাতে ক্যারিবীয়দের লাগে ৪৭.৪ বল। রাদারফোর্ড ৮০ বলে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৮৮ বলে ৮৬ করে হাল ধরেন শেই হোপ। ৩১ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলে অবদান রাখেন জাস্টিন গ্রিভস। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ৯৯ ও পঞ্চম উইকেটে ৯৫ রানের জুটিতেই মূলত জয় সহজ হয়ে যায় স্বাগতিকদের।
৩.৩২
সৌম্য ফেরালেন রাদারফোর্ডকে
৮০ বলে ১১৩ রানের টর্নেডো ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন রাদারফোর্ড। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জয় অনেকটা নিশ্চিত করেই সৌম্য সরকারের বলে আউট হয়েছেন তিনি।
৩.৩০
৭৭ বলে রাদারফোর্ডের সেঞ্চুরি
দুর্দান্ত সেঞ্চুরিতে হারে মুখ থেকে ওয়েষ্ট ইন্ডিজকে জয়ের পথে নিয়ে গেছেন রাদারফোর্ড। তিন অঙ্ক ছুঁতে তার লেগেছে মোটে ৭৭ বল।
২.৫০
‘পথের কাটা’ হোপকে ফেরালেন মিরাজ
চতুর্থ উইকেট জুটি শতরান ছোঁয়ার আগেই ভেঙেছে ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ। মেহেদী হাসান মিরাজ সাজঘরে পাঠিয়েছেন শেই হোপকে। ৮৮ বলে ৮৬ রানের ইনিংস খেলেন স্বাগতিক অধিনায়ক।
২.৪৫
রাদারফোর্ডের ফিফটি
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপ সেঞ্চুরির পথে রয়েছেন। রাদারফোর্ড তুলে নিয়েছেন ফিফটি। দারুণ ব্যাটিংয়ে ম্যাচে ফিরেছে স্বাগতিকরা। শতরান ছোঁয়ার পথে চতুর্থ উইকেট জুটি।
১.৫৫
হোপের ফিফটি
পঞ্চাশ রান তুলে নিয়েছেন ওয়েষ্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপ। ৬০ বলে ৩টি চার ১টি ছয়ে সাজিয়েছেন ইনিংস।
১.৩৫
কার্টিকে ফিরিয়ে জুটি ভাঙলেন রিশাদ
জমে যাওয়া জুটি ভেঙে বাংলাদেশকে খেলায় বেশ ভালোভাবে ফেরালেন রিশাদ হোসেন। ২৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে একশর আগে ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৯৩ রানে রিশাদের ছোঁড়া শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট লেগে ধরা পড়েন কার্টি। ৩৭ বল মোকাবিলায় করেন ২১ রান।
১২.৪০
নাহিদ রানার শিকার এভিন লুইস
৩ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারাল ওয়েষ্ট ইন্ডিজ। নাহিদ রানা তুলে নিয়েছেন এভিন লুইসের (১৬) উইকেট। আগের ওভারে তানহজিম হাসান সাকিব আউট করেন ব্রান্ডন কিংকে।
১২.৩৮
কিংকে ফেরালেন তানজিম
তানজিম হাসান সাকিবের হাত ধরে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। ক্যারিবীয় ওপেনার ব্রান্ডন কিংকে বোকা বানিয়ে এলবিডব্লিউ আউট আদায় করে নেন টাইগার পেসার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ডানহাতি ব্যাটার। অ্যাক্রস দ্য লাইনে পুল করতে গিয়ে ব্যাটে বল লাগাতে পারেননি। বল লাগে থাই প্যাডে। ২৭ রানে প্রথম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
১২.২০
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং
২৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০ রান তুলেছে ওয়েষ্ট ইন্ডিজ। নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যারিবীয়দের রানের লাগাম টেনে ধরেছেন তাসকিন ও তানজিম।
১১.৩৬
ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৯৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের
১১.২৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে ভালো করেছে বাংলাদেশ। তানজিদ তামিম ও মেহেদী হাসান মিরাজের ফিফটির পর জাকের আলি অনিক ও মাহমুদউল্লাহ রিয়াদরে চোখ জুড়ানো ব্যাটিংয়ে স্বাগতিকদের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। ফিফটি করেন মাহমুদল্লাহও।
সংক্ষিপ্ত স্কোর
টস- বাংলাদেশ
বাংলাদেশ: ২৯৪/৬
মিরাজ-৭৪ (১০১), তানজিদ-৬০ (৬০), মাহমুদউল্লাহ-৫০* (৪৪), জাকের-৪৮ (৩৯)।
রোমারিও শেইফার্ড-৩/৫১, আলজারি জোসেফ-২/৬৭
১০.৩৮
বাংলাদেশের ২০০
মিরাজ-আফিফ ফেরার পর হাল ধরেছেন মাহমুদউল্লাহ ও জাকের আলি। ৩৮.১ ওভারে দুইশ রান পূর্ণ করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৮ রানে এবং অনিক ১ রানে ক্রিজে আছেন।
১০.৩২
মিরাজকে ফেরালেন সিলস
চারবার জীবন পেয়ে নিজের ইনিংসকে ফিফটিতে পরিণত করেন মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরির দিকেই ছুটছিলেন। তবে জেডিন সিলসের শিকার হয়ে ফিরলেন। শর্ট এক্সট্রা কভারে রাথারফোর্ডের হাতে ক্যাচ দেন। ছয়টি চার ও এক ছক্কায় ১০১ বলে ৭৪ রান করেন। ১৯৮ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।
১০.১৭
আফিফ ফিরে গেলেন ২৮ রান করে
প্রায় একবছর পর ওয়ানডেতে ফিরেছেন আফিফ হোসেন। প্রত্যাবর্তনের ম্যাচে রানও পেয়েছেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি। শেইফার্ডের বলে সিলসের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। ২৯ বলে ২৮ রান করেন, ছিল চারটি চারের মার।
১৭৯ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ।
৯.৫৭
৩০ ওভার শেষে বাংলাদেশ ১৬২/৩
মিরাজ ও আফিফে এগোচ্ছে বাংলাদেশ। মিরাজ ৫৮ রানে এবং আফিফ ১৬ রানে ব্যাট করছেন।
৯.৪৭
মিরাজের ফিফটি
তিনবার জীবন পেয়ে ফিফটি পূর্ণ করেছেন মিরাজ। বাংলাদেশ অধিনায়কের পঞ্চম ওডিআই ফিফটি এটি। ৭১ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল চারটি চার ও একটি চারের মার।
৯.৩০
৬০ রান করে ফিরে গেলেন তানজিদ
দারুণ শুরু করে ফিফটিও পূর্ণ করেন তানজিদ। তবে অপেক্ষা বেড়েছে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির। ২৩.৩ ওভারে আলজারি জোসেফের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন বাংলাদেশ ওপেনার। চারটি চার ও তিন ছক্কায় ৬০ বলে ৬০ রান করেন।
৯.১৭
তৃতীয়বার জীবন পেলেন মিরাজ
শুরুতেই রিভিউ নিয়ে বেঁচে যান। এরপর দশম ওভারে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে বাংলাদেশ অধিনায়কের ক্যাচ ছেড়ে দেন ক্যাসি কার্টি। ২০তম ওভারে ফের জীবন পেলেন মিরাজ। এবারও তার ক্যাচ ছেড়ে দিয়েছেন কেসি কার্টি।
২০ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটে ১১৪। তানজিদ ৫৩ এবং মিরাজ ৩৩ রানে ব্যাট করছেন।
৯.০৭
তানজিদের ফিফটি, বাংলাদেশের ১০০
ভালো শুরুর পর ইনিংস লম্বা করছেন তানজিদ তামিম। ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পেলেন বাংলাদেশ ওপেনার। ৪৬ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে আছে পাঁচটি চার ও তিনটি ছক্কার মার। ১৭.৫ ওভারে একইসঙ্গে বাংলাদেশের দলীয় শতরানও পূর্ণ হয়েছে। এছাড়া আগের ওভারেই তানজিদ-মিরাজ জুটির ফিফটি পেরিয়েছে।
৮.৫৭
১৫ ওভার শেষে বাংলাদেশ ৮৪/২
৪৬ রানে টপঅর্ডারের দুই ব্যাটারকে হারানোর পর তানজিদ-মিরাজে এগোচ্ছে বাংলাদেশ। তানজিদ ৪২ রানে এবং মিরাজ ১৪ রানে ক্রিজে আছেন।
৮.২৯
১০ ওভার শেষে বাংলাদেশ ৫৮/২
ভালোই শুরু পেয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ৫৮ রান তুলেছে টিম টাইগার্স। তবে সৌম্য সরকার ও লিটন দাসের উইকেট হারিয়েছে।
৮.২৭
জীবন পেলেন মিরাজ
অষ্টম ওভারে রিভিউ নিয়ে বেঁচে যান মিরাজ। দশম ওভারে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে বাংলাদেশ অধিনায়কের ক্যাচ ছেড়ে দেন ক্যাসি কার্টি। জীবন পাওয়ার পাশাপাশি চার রান উপহার পেলেন মিরাজ।
৮.২১
রিভিউ নিয়ে বেঁচে গেলেন মিরাজ
শেইফার্ডের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডারদের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন মিরাজ। পরে দেখা যায় লেগ স্টাম্প মিস করছিল বল। অর্থাৎ, বেঁচে যান বাংলাদেশ অধিনায়ক।
৮.১৬
আউট হয়ে গেলেন লিটন
আগের ওভার জীবন পেয়েছিলেন লিটন দাস। অষ্টম ওভারে রোমারিও শেইফার্ডের বলে ফিরে গেলেন হোপের হাতে ক্যাচ দিয়ে। ৭ বলে ২ রান করেন।
৮.১৩
জীবন পেলেন লিটন
আলজারি জোসেফের বল ঠিকঠাক লাগাতে পারেননি লিটন দাস। গ্লাভসবন্দি করেন শাই হোপ। কট বিহাইন্ডের আবেদনও করলেও জোসেফ আত্মবিশ্বাসী ছিলেন না। আম্পায়ার নট আউট দেওয়ার পর রিভিউ নেয়নি ওয়েস্ট ইন্ডিজ। নিলে আউট হয়ে যেতেন লিটন। স্নিকোমিটারে দেখা যায়, বল তার ব্যাট স্পর্শ করেছিল।
৮.০৩
ভালো শুরুর পর ফিরলেন সৌম্য
শুরুটা ভালই হয়েছিল বাংলাদেশের। পঞ্চম ওভারে এসে ফিরে গেলেন সৌম্য সরকার। আলজারি জোসেফের পঞ্চম বলে উইকেটের পেছনে শাই হোপকে ক্যাচ দিয়ে ফিরে যান টাইগার ওপেনার। তিন চারে ১৮ বলে ১৯ রান করেন।
৭.৫২
ভালো শুরু বাংলাদেশের
প্রথম ওভারটা দেখে শুনেই খেলেন। দ্বিতীয় ওভার থেকেই কিছুটা আক্রমনাত্মক হয়ে রান তুলেছেন দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ তামিম। ৪ ওভার শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ২৪ রান।
৭.১৬
আড়াই বছর পর ওয়ার্নার পার্কে আন্তর্জাতিক ক্রিকেট
২০২২ সালের আগস্টে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ গড়িয়েছিল ওয়ার্নার পার্কে। টি-টুয়েন্টিতে ভারতের কাছে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। তামিম ইকবালের সেঞ্চুরিতে সেই ম্যাচে জিতে বাংলাদেশ।
৭.০৬
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নিয়মিত কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিতে ক্যারিবীয়ান অঞ্চলে নতুন চ্যালেঞ্জ পেরিয়ে ভালোর শুরুর আশায় মিরাজ।
৫.০৩
উইন্ডিজ সিরিজের দলের সাথে অনুশীলনে না থাকলেও একই কন্ডিশনে খেলাতে তিন ক্রিকেটার এগিয়েই থাকবেন, বলছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
৪.৩৭
ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজটাও স্মরণীয় করে রাখতে চান মিরাজ।







