ক্রিকেট

বোলিং-ব্যাটিংয়ে এগিয়েছেন মিরাজ, মোস্তাফিজ-শান্ত-জাকেরের বড় অবনমন

ওয়ানডে র‍্যাঙ্কিং

বাংলাদেশ ক্রিকেটাররা একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে, যা দলের মনোবল ও একতার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইসিসি প্রকাশ করেছে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ। বোলিং ও ব্যাটিংয়ে উন্নতি করেছেন এই ফরম্যাটে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ বোলিংয়ে পিছিয়েছেন ১১ ধাপ। ব্যাটিংয়ে ১২ ধাপ পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

সাদা বলের সংস্করণে পাঁচধাপ এগিয়ে বোলিংয়ে শীর্ষে আফগান লেগ স্পিনার রশিদ খান। ব্যাটিংয়ে শীর্ষ ধরে রেখেছেন ভারতের শুভমন গিল। একধাপ উপরে উঠে সেরা অলরাউন্ডার এখন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

মিরাজ ব্যাটিংয়ে এগিয়েছেন ৮ ধাপ। ৭৩ থেকে এখন ৬৫তে। বোলিংয়ে ২৮ থেকে ২৪-এ এসেছেন তিনি। ব্যাটিংয়ে সাতধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয়। ১৭ ধাপ নেমে গেছেন জাকের আলী অনিক। শান্তর র‍্যাঙ্কিং এখন ৪৩, জাকেরের ৭৫।

বোলিংয়ে তাসকিনের র‍্যাঙ্কিং ছিল ২৩, ১১ ধাপ পিছিয়ে এখন ৩৪এ। মোস্তাফিজও ৪৫ থেকে ১১ ধাপ পিছিয়েছেন, এখন ৫৬তে।

বোলিং-ব্যাটিংয়ে এগোলেও মিরাজ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন একধাপ। চার থেকে নেমে গেছেন পাঁচে। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মোস্তাফিজ সাতধাপ নেমে ৬১ থেকে ৬৮তে গেছেন। তানজিম হাসান সাকিব উন্নতি করেছেন ৯ ধাপ, ৮৯ থেকে এখন ৮০তে।

বিষয়:ওয়ানডে র‍্যাঙ্কিং তাসকিন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ মোস্তাফিজুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…