চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার জ্বালানি কিনে যুক্তরাষ্ট্র, ভারতের ওপর আপত্তি যৌক্তিক নয়: পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন নিজে যখন রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি আমদানি করে, তখন ভারতের রুশ তেল কেনা নিয়ে তাদের আপত্তি তেমন যৌক্তিক নয়।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর আলজাজিরা এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করে পুতিন বলেন, ভারত–রাশিয়া জ্বালানি সহযোগিতা রাজনৈতিক টানাপোড়েন বা ইউক্রেন যুদ্ধের প্রভাবমুক্ত। তার দাবি, ভারতের বৈশ্বিক প্রভাব বাড়তে থাকায় কিছু পক্ষ দেশটিকে রাজনৈতিকভাবে দুর্বল করতে চাইছে।

দুই দিনের সফরে পুতিন বর্তমানে ভারতে অবস্থান করছেন। বিমানবন্দরে আলিঙ্গন, পরে মোদির বাসভবনে নৈশভোজ। সব মিলিয়ে সফরকে ঘিরে দুই নেতার ব্যক্তিগত উষ্ণতা স্পষ্টভাবে ধরা পড়ে। মোদি বলেন, ভারত–রাশিয়া সম্পর্ক সময়–পরীক্ষিত এবং দুই দেশের জনগণ এ সহযোগিতার সুফল পাচ্ছে।

গত কয়েক বছরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালের আগে যেখানে আমদানি ছিল মোট প্রয়োজনের মাত্র ২ দশমিক ৫ শতাংশ, বর্তমানে তা দাঁড়িয়েছে প্রায় ৩৬ শতাংশে। এতে ভারতীয় রিফাইনারিগুলো প্রতি ব্যারেলে গড়ে ১২ দশমিক ২০ ডলার পর্যন্ত সাশ্রয় করছে।

ট্রাম্প প্রশাসনের আরোপিত ৫০ শতাংশ শুল্ক এবং রুশ তেল কোম্পানিগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা ভারতীয় রিফাইনারিগুলোকে রুশ তেল আমদানি কমাতে বাধ্য করছে। ইতিমধ্যে রিলায়েন্স ঘোষণা করেছে। রাশিয়া থেকে তেল প্রক্রিয়াজাত করে উৎপাদিত পেট্রোলিয়াম তারা আর রপ্তানি করবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্লাদিমির পুতিনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT