চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবামার চেয়ে বেশি ‘নিরাপত্তা’ পাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ০৮, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত-পাকিস্তান ম্যাচের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচ গড়াতে চলেছে রোববার। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় গড়াবে লড়াই। ম্যাচটিতে হামলার হুমকিতে আগেই স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এবার এসেছে নতুন তথ্য, দেশটির সাবেক প্রেডিডেন্ট বারাক ওবামার চেয়ে বেশি নিরাপত্তা দেয়া হচ্ছে ম্যাচটি ঘিরে।

নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার বলছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তার মাত্রার একটি তুলনা করা যেতে পারে। গত কয়েক বছর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এখানে এসেছিলেন। ওই সময়ও নিউইয়র্ক নিরাপত্তার চাদরে এতটা মোড়া ছিল না।’

এরআগে, নিউইয়র্কের গভর্নর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তাদের পাওয়া খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে জনসাধারণের নিরাপত্তায় কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

Banglabid

আইসিসির একজন মুখপাত্র সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘বিশ্বকাপে সবার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। আমাদের অনেক ভালো এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আছে। আমরা আয়োজক দেশগুলোর কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি এবং বৈশ্বিক পরিস্থিতিতে নজর রাখছি। আয়োজনে যেকোনো ধরনের ঝুঁকি কমাতে আমাদের উপযুক্ত পরিকল্পনা রয়েছে।’

ম্যানহাটন থেকে ২৫ মাইল পূর্বে অবস্থিত নাসাউ কাউন্টি স্টেডিয়াম। টি-টুয়েন্টি বিশ্বকাপে ৩ থেকে ১২ জুন পর্যন্ত মোট ৮ ম্যাচ গড়াবে এখানে। নিউইয়র্কে একটি প্রস্তুটি ম্যাচসহ দুটি ম্যাচ খেলেছে ভারত, পাকিস্তান ম্যাচসহ আরও দুটি ম্যাচ খেলবে তারা। ৯ জুন পাকিস্তান এবং ১২ জুন তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওবামাটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪ভারত২৪রাইডারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাচদের আগে ব্যাটে পাঠাল সাউথ আফ্রিকা

পরবর্তী

তিন মাসে সাফের তিন আসর বসছে নেপাল ও ভুটানে

পরবর্তী
সাফ ফুটবল ফেডারেশনের সাধারণ সভা, ঢাকায় অনুষ্ঠিত, পাঁচজন প্রতিনিধি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন মাসে সাফের তিন আসর বসছে নেপাল ও ভুটানে

বিদেশ থেকে আসা যাত্রীরা ব্যাগেজ নিয়ে বিমানবন্দরে অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাগেজ আইনে বড় পরিবর্তন: বিদেশ থেকে যাত্রীরা যা আনতে পারবেন

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT