চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির বিরুদ্ধে মার্কিন ভিসানীতি কী ব্যবস্থা নেয় দেখতে চান ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ১৭, জুন ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন করতে দিবে না বলে যে ঘোষণা দিয়েছে, তাদের এমন ঘোষণার পরও মার্কিন ভিসানীতি কী করে সেটাই এখন দেখার বিষয়।

আজ দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, মার্কিন ভিসানীতিতে তারা বলছে অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দিবে তাদের ক্ষেত্রে এই ভিসানীতি প্রয়োগ হবে। এই নীতি এখন অন্ধ, বধির হয়ে থাকবে; না বাস্তববাদী হবে আমরা দেখবো।

তিনি বলেন, ভিসানীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না। ভিসানীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি, দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হবে। যারা দুর্নীতি, দুঃশাসন করে তারা কোন মুখে এত বেশি কথা বলছে জানি না।

‘সরকার থাকতে পারবে না, বিদায় নিতে হবে’ বিএনপির এমন কথা ১৪ বছর ধরে শুনে আসছি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই ১৪ বছরে তাদের নেত্রীর মুক্তির জন্য দৃশ্যমান কোন আন্দোলন তারা করতে পারেনি। আর তারা সরকারের বিদায় করবে আন্দোলন করে?

Reneta

তিনি বলেন, বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোল আহ্বানে বাংলাদেশের আন্দোলন এবং জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করার সুযোগ নেই। আন্দোলন যাকে বলে এখন পর্যন্ত তারা সেটা প্রমাণ করতে পারেনি।

জামালপুরে হত্যার শিকার সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার বিচার নিয়ে কাদের বলেন, দলীয় পরিচয়ের কারণে বিচার প্রভাবিত হবে না। হত্যার ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আইনগত ব্যবস্থা নেয়া হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার প্রয়োজন হয় না।

পবিত্র ঈদুল আজহার আগেই বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের হাউস বিল্ডিং থেকে চেরাগআলী কলেজগেট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড অংশ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন।

সেতুমন্ত্রী বলেন, বিআরটি প্রকল্পের কাজ ৯১ ভাগ শেষ হয়েছে। আর হাউস বিল্ডিং থেকে চেরাগআলী কলেজ গেট পর্যন্ত এলিভেটেড অংশের কাজ ৯৫ ভাগ শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ পুরো প্রকল্প কাজ শেষ হবে।

এ সময় খুব শিগগিরই সারা দেশে আরও ১০০ সেতুর উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

এবার ঈদযাত্রা আরও নির্বিঘ্ন করতে রাস্তায় কোনো পশুর হাট বসতে দেয়া হবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী নির্দিষ্ট জায়গায় পশুর হাট বসবে। রাস্তায় যেন কোন যানজট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপিমার্কিন ভিসানীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাংহাইয়ে যে পুরস্কার জিতল ‘সাঁকোটা দুলছে’

জুন ২০, ২০২৬

অস্ট্রিয়া ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ২০, ২০২৬

কবে, কোথায় চার হাত এক হচ্ছে আমির-গৌরীর?

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন বার্তা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT