ডিজিটাল শর্ট

বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে: কাদের

বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে, কাদের মন্তব্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বিএনপি নেতারা এখন সরকারের ওপর গুম-খুনের দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন: বিএনপি মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছে। চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সাথে কারা জড়িত ছিল? শনিবার নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন: তখন তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়েছিল। কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সাথে জড়িত ছিল।

বিষয়:ওবায়দুল কাদের বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…