চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিশার জন্মদিনে ফারুকির ‘সারপ্রাইজ’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

ছোট পর্দা ও বড় পর্দার প্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশার আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) শুভ জন্মদিন। প্রতিবছর এই দিনে তিশাকে ‘সারপ্রাইজ’ দেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পারিবারিক আয়োজনে জন্মদিন পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

তিশার জন্য ‘সারপ্রাইজ’ পার্টির আয়োজন করেছেন ফারুকী। ফেসবুকে শেয়ার করেছেন জন্মদিনের আয়োজনের বেশ কিছু ছবি। ক্যাপশনে জানিয়েছেন তিশার প্রতি ভালোবাসার কথা।

ফারুকী লিখেছেন, ‘তিশা সবসময় বলে আমি নাকি ওকে সারপ্রাইজ দিতে পারি না। কথা যে খুব একটা ভুল তাও না! তবে আজকে আমি ওর জন্মদিনে সারপ্রাইজ দিতে পারছি। হ্যাপি বার্থডে, তিশা। এই অধম এবং ইলহাম তোমাকে অনেক ভালবাসি! লাভ ইউ। ইলহাম বড় হয়ে এই ছবিগুলাতে আমাদের এইসব দিনরাত খুঁজে পাবে, ভাবতেই মন ঝলমল করে উঠতেছে।’

জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন তিশা-ফারুকীর বন্ধু-বান্ধব, পরিবার ও পরিচিতজনেরা। ছবিগুলোতে ভক্তরা তিশাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। কমেন্ট বক্স ভরে গেছে শুভকামনায়।

Reneta

১৯৮২ সালের ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিশা। গান দিয়েই শুরু হয়েছিল তার পথচলা। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনের মধ্যে দিয়ে মিডিয়া জগতে পা রাখেন এ অভিনেত্রী। ১৯৯৭ সালে অনন্ত হীরার লেখা ও আহসান হাবীবের প্রযোজনায় ‘সাতপেড়ে কাব্য’ নামের নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিশা। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং এ ব্যস্ত হয়ে পড়েন। তারপর টিভি নাটকের মাধ্যমে দর্শকদের কাছে আসতে শুরু করেন। বর্তমানে তিশা দেশের প্রথম সারির একজন অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।

বেশ কিছু সিনেমাতে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিশা। তিশা অভিনীত চলচ্চিত্রগুলোর অন্যতম ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘অস্তিত্ব’, ‘ডুব’, ‘হালদা’, ‘মায়াবতী’। তৌকীর আহমেদ পরিচালিত হালদা ছবিতে অভিনয় করে নুসরাত ইমরোজ তিশা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘শনিবার বিকেল’ সিনেমাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলহামনুসরাত ইমরোজ তিশামোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT