বিনোদন

শিল্পীদের আদালতে টানা নিয়ে যে কারণে ক্ষুব্ধ ফারিয়া

শিল্পীদের আদালতে টানা নিয়ে ক্ষুব্ধ ফারিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারিয়া একটি পিঙ্ক শাড়ি পরা অবস্থায় হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সামান্য বিষয়েও অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ফারিয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়ে বলেন,“ছোটখাটো বিষয় নিয়েও অভিনেতা-অভিনেত্রীদের বারবার আদালতে টেনে নেওয়ার এই প্রবণতা শুধু লজ্জাজনক নয়, আমাদের বিনোদন জগতের জন্যও অত্যন্ত কষ্টদায়ক। এতে বোঝা যায়, আমাদের শোবিজ কতটা ভঙ্গুর ও অসহিষ্ণু হয়ে পড়েছে।”

শিল্পীদের কাঠগড়ায় তোলার প্রবণার সমালোচনা করে এই নায়িকা বলেন,“সবচেয়ে বেশি খারাপ লাগে, যখন কেউ এই সংস্কৃতিকে উৎসাহ দেন এবং এটাকে ‘অগ্রগতি’ মনে করেন। প্রতিটি মতবিরোধ বা সমস্যার সমাধান আদালতে নিয়ে যাওয়া কোনো আধুনিক বা প্রগতিশীল মানসিকতা নয়; বরং এটি পিছিয়ে যাওয়ার লক্ষণ।”

সবশেষে তিনি বলেন,“আমাদের আরও বেশি প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আলোচনা, সহনশীলতা ও পরিণত মানসিকতা। প্রকাশ্যে কাউকে হেয় করা কিংবা অপ্রয়োজনীয় আইনি লড়াইয়ে জড়ানো নয়।”

“এটা কোনো অগ্রগতি নয়, বরং একধরনের পশ্চাৎপদতা।” বলেন এই নায়িকা।

বর্তমানে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের শুটিং করছেন। এতে আরও অভিনয় করছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়সহ অনেকে। কমেডি-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত ‘লাপাত্তা’ আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।

বিষয়:তানজিন তিশা নাটক নুসরাত ফারিয়া ফারিয়া সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…