ক্রিকেট

হ্যান্ড সার্জন দেখাতে সিঙ্গাপুর গেলেন সোহান

বাংলাদেশ ক্রিকেটার সোহান ইনজুরিতে আক্রান্ত, সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার সোহান ইনজুরিতে আক্রান্ত, সংবাদ সম্মেলনে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভেঙে যাওয়া আঙুলের চিকিৎসার জন্য রোববার সকালে সিঙ্গাপুর গেছেন নুরুল হাসান সোহান। তার সঙ্গী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বোর্ডের আরেক চিকিৎসক মনজুরুল হোসাইন চৌধুরী চ্যানেল আই অনলাইনকে জানান, সোমবার হ্যান্ড সার্জন সোহানের আঙুল পর্যবেক্ষণ করবেন।

বাঁ-হাতের তর্জনীতে সার্জারি প্রয়োজন হলে এশিয়া কাপ থেকে ছিটকে যেতে হবে সোহানকে। উইকেটরক্ষক-ব্যাটারের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে সার্জনের প্রাথমিক পর্যবেক্ষণেই।

জিম্বাবুয়ে সফরেই টি-টুয়েন্টি দলের নেতৃত্ব পান সোহান। দ্বিতীয় ম্যাচে কিপিং করার সময় বলের আঘাতে চোট পান আঙুলে। এক্স-রে রিপোর্টে চিড় ধরা পড়ে। ছিটকে পড়েন পুরো সিরিজ থেকেই।

তিন সপ্তাহ সোহানকে মাঠের বাইরে থাকতে হবে। অস্ত্রোপচার প্রয়োজন হলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হবে। ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলা এশিয়া কাপ টি-টুয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার।

জিম্বাবুয়ে সফরে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে টান পড়ে ছিটকে যাওয়া লিটন দাস সোমবার বিকেলে দেশে ফিরবেন। ঢাকায় পৌঁছেই স্ক্যান করাবেন। তারপর জানা যাবে কবে ফিরতে পারবেন মাঠে।

বিষয়:এশিয়া কাপ সিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…