বিনোদন

দেশের সর্বাধুনিক ৭ প্রেক্ষাগৃহে আসছে আতিকের ছবি

নতুন সিনেমার পোস্টার, যেখানে বিভিন্ন চরিত্রের ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার পোস্টার যেখানে বিভিন্ন চরিত্রের ছবি ও শিরোনাম দেখা যাচ্ছে, যা দেশের সর্বাধুনিক প্রেক্ষাগৃহে আসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার (১০ ডিসেম্বর) দেশের ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ডুবসাঁতার’ খ্যাত নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘লাল মোরগের ঝুঁটি’।

রাজধানীর পাঁচটি প্রেক্ষাগৃহ সহ নারায়ণগঞ্জ ও খুলনার একটি করে প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’। নির্মাতা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজধানীতে স্টার সিনেপ্লেক্স এর চারটি শাখা সহ যমুনা ব্লকবাস্টার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং খুলনার লিবার্টি হলে মুক্তি পাবে ছবিটি।

পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের এই ছবির।

এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, আশেক-মাশেক, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

ছবিটির প্রযোজক হিসেবে আছেন মাতিয়া বানু শুকু, চিত্রগ্রহণে সুমন সরকার, কাশেফ শাহবাজী, মাজাহারুল ইসলাম, সম্পাদনা সামির আহমেদ, শব্দে সুকান্ত মজুমদার, সংগীতে আছেন রাশিদ শরীফ শোয়েব, শিল্প নির্দেশনায় লিটন কর, ওয়াদুদ রেইনি, পোশাক পরিকল্পনায় শারমিন নাহার লাকী, আফরোজা, মৃন্ময়ী সরকার, রূপসজ্জায় মো. ফারুক, ফরহাদ রেজা মিলন।

বিষয়:অনন্ত মুনির অশোক বেপারী আশনা হাবিব ভাবনা আশীষ খন্দকার আশেক আহমেদ রুবেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…