১৭ রোগী হত্যার অভিযোগে নার্সের ১৭ বছরের কারাদণ্ড

অভিযোগে নার্সের ছবি, আদালত প্রাঙ্গণে তার গ্রেফতার ও বিচার প্রক্রিয়া চলাকালীন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অতিমাত্রায় ইনসুলিনের ডোজ প্রয়োগ করে অন্তত ১৭ জন রোগীকে হত্যার দায়ে হেদার প্রেসডি (৪১) নামের এক নার্সকে ৭৬০ বছর কারাবাসের সাজা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি আদালত।
শনিবার ৪ মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, শনিবার ৭৬০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে পেনসিলভানিয়ার ৫টি হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, নার্স হেদার প্রেসডিকে তিনটি হত্যা এবং ১৯টি হত্যার চেষ্টার জন্য দোষী সাব্যস্ত করা হয়। এসকল মামলার রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
প্রেসডির বিরুদ্ধে ২২ জন রোগীকে অত্যধিক পরিমাণে ইনসুলিন দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। ইঞ্জেকশন দেওয়ার জন্য রাতের বেলার শিফটকে বেছে নিতেন হেদার। যে ২২ জনের দেহে তিনি প্রাণঘাতী ইনসুলিনের ইঞ্জেকশন পুশ করেছেন, তাদের মধ্যে কয়েকজন এমনকি ডায়াবেটিসের রোগীও ছিলেন না।
বেশিরভাগ রোগী ডোজ গ্রহণের পরেই কিংবা কিছু পরে মারা যায়। তাদের প্রত্যেকের বয়স ৪৩ থেকে ১০৪ বছর। একটি ইনসুলিন ওভারডোজ হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, আপনার হার্টবিট বাড়াতে পারে এবং এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে।
দুই রোগীকে হত্যার জন্য তাকে গত বছরের মে মাসে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছিল। এরপর পুলিশ তদন্তে তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আনা হয়।
দেহে অতিমাত্রায় ইনসুলিন প্রবেশ করানো হলে হাইপোগ্লিকেমিয়া (রক্তে শর্করার মাত্রা শূন্যের কাছাকাছি নেমে যাওয়া) নামের শারীরিক সমস্যা দেখা দেয়। এই সমস্যায় রোগী শারীরিকভাবে খুবই দুর্বল বোধ করেন, হৃৎস্পন্দন বেড়ে যায় এবং যদি শিগগিরই চিনি বা মিষ্টিজাতীয় খাদ্য বা তরল গ্রহণ না করেন, তাহলে হার্ট অ্যাটাক ঘটার সমূহ আশঙ্কা থাকে।
বিচার চলাকালে বাদিপক্ষের এক সাক্ষী হিদারের সম্পর্কে বলেছেন, ‘তিনি অসুস্থ নন, উন্মাদও নন; তবে অশুভ ব্যক্তিত্বের অধিকারী। যে রাতে তিনি আমার বাবাকে খুন করেছেন, তার পরদিন সকালে তার মুখে আমি শয়তানের ছায়া দেখেছি।’
অভিযোগ প্রমাণের পরপরই হেদারের নার্সিং লাইসেন্স বাতিল করা হয়েছিল। তার যেসব সহকর্মী আদালতে সাক্ষ্য দিতে এসেছিলেন, তাদের প্রায় সবাই তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন।
তবে চাকরিক্ষেত্রে বেশ নিয়মানুবর্তী ছিলেন তিনি। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত পেনসিলভেনিয়ার কয়েকটি শীর্ষস্থানীয় হাসপাতালে কাজ করেন তিনি।



