চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা দ্য বেস্টে কেন ভোট দেননি রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

প্রতি বছর ফিফা সদস্যভুক্ত দেশগুলোর জাতীয় দল কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক ও সমর্থকদের ভোটে বর্ষসেরা হিসেবে একজনকে বেছে নেয়া হয়। পর্তুগালের নিয়মিত অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দল অধিনায়ক হিসেবে ফিফা দ্য বেস্ট পুরস্কারে তার ভোটাধিকার আছে, সেটা কাজে লাগাননি। তার জায়গায় ভোট দিয়েছেন বের্নার্দো সিলভা। আগেও বেশ কয়েকবার ভোটে অংশগ্রহণ করেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে জমকালো আয়োজনে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে গত সেপ্টেম্বরে ক্যারিয়ারে প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন উসমানে ডেম্বেলে। ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতেছেন ২৮ বর্ষী ফ্রান্স তারকা।

এদিকে মিকেল আর্তেতা, হ্যান্সি ফ্লিক ও আর্নে স্লটের মতো কোচদের পেছনে ফেলে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন পিএসজির লুইস এনরিকে। অনুষ্ঠানে সবমিলিয়ে ১২ ক্যাটাগরিতে দেয়া হয় পুরস্কার।

গত মৌসুমে ফিফা দ্য বেস্ট পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না রোনালদো। তবে ভোট দেয়ার সুযোগ ছিল। এবারও ভোট দেননি তিনি। কেন ভোট দেননি সেই কারণও জানাননি। ২০২২ ও ২০২৩ মৌসুমেও ভোট দেননি রোনালদো।

আলোচনায় আছে ব্যক্তিগত অ্যাওয়ার্ডগুলো অর্থাৎ ব্যালন ডি’অর বা ফিফা দ্য বেস্ট পুরস্কারের গুরুত্ব নেই রোনালদোর কাছে। দিন দিন ফিফা এবং ফ্রান্স ফুটবলের দেয়া এই পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলে গত বছর দাবি করেছিলেন তিনি।

বর্ষসেরা ফুটবলার বাছাইয়ে পর্তুগিজ ফুটবলার ভিতিনহাকে শীর্ষে রেখে এবার যথাক্রমে নুনো মেন্ডেস ও উসমানে ডেম্বেলেকে ভোট দিয়েছেন সিলভা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতারডেম্বেলেনুনো মেন্ডিসপর্তুগালফিফা দ্য বেস্টরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের আগে আরও দুই দিন খোলা থাকবে ব্যাংক

মে ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাত কিলোমিটার যানজট

মে ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

মিরকাদিমের ধবল গরু

মে ২২, ২০২৬

রোনালদোর জোড়া গোল, সৌদি লিগে চ্যাম্পিয়ন আল-নাসের

মে ২২, ২০২৬

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT