ফুটবল

লিভারপুলকে বিদায়ী বার্তায় যা বললেন নুনেজ

Liverpool player Nunez waving to fans in a red jersey during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

Liverpool footballer Nunez in a red kit, waving to the crowd after a game, with fans in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লিভারপুলের উরুগুয়ে তারকা ডারউইন নুনেজ পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-হিলালে। তিন বছরের চুক্তি সেরেছেন প্রো লিগে। তিন মৌসুম অলরেডদের হয়ে কাটানো নুনেজকে নিতে আল-হিলালের গুণতে হয়েছে ৫৩ মিলিয়ন ইউরো। প্রিয় ক্লাব ছাড়ার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন নুনেজ।

লিখেছেন, ‘লিভারপুলকে ধন্যবাদ জানাই। তিনবছর হয়েছে এখন বিদায় বলার পালা। অনেক স্মৃতি নিয়ে চলে যাচ্ছি। অবশ্য মন থেকেই অ্যানফিল্ডের সমর্থকরা যারা আমার উত্থান-পতনের সময় পাশে ছিলেন, তাদের ধন্যবাদ। ’

‘লিভারপুল জড়িয়ে আছে আমার একটা অংশ জুড়ে। শব্দে ব্যাখ্যা করা যায় না ক্লাব স্টাফ ও সতীর্থদের কতটা মনে পড়বে। ধন্যবাদ সবাইকে সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।’

নিউক্যাসল স্ট্রাইকার অ্যালেক্সান্ডার ইসাককে নুনেজের ভালো বিকল্প ভাবছে লিভারপুল। রোববার রাতে কমিউনিটি শিল্ডের ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে হারের স্বাদ পেয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। ক্রিস্টাল প্যালেস টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতেছে অলরেডদের সঙ্গে।

গত মৌসুমে ক্রিস্টাল প্যালেস এফএ কাপ জিতেছিল। কমিউনিটি শিল্ড জিতে তিনমাসের ব্যবধানে ক্লাবটি দ্বিতীয় মেজর শিরোপার স্বাদ পেল।

বিষয়:আল হিলাল ডারউইন নুনেজ লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…