বিনোদন

পাকিস্তান থেকে খুনের হুমকি পেলেন তারা, বলিউডে আতঙ্ক

বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় তারকার ছবি, যারা বলিউডে আতঙ্কের মধ্যে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য এই ছবি বিভিন্ন জনপ্রিয় বাংলাদেশি তারকার, যারা বলিউডে আতঙ্কের মধ্যে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় এখনও আতঙ্কিত পুরো বলিউড। এরই মধ্যে আবারো আতঙ্ক ছড়ালো নতুন এক বিষয়! এবার হুমকির বার্তা এল বলিউডের কৌতুকশিল্পী কপিল শর্মাসহ জনপ্রিয় বেশ কয়েকজন পরিচিত মুখের কাছে!

পুলিশ সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে ইমেল মারফত খুনের হুমকি আসে তাদের কাছে। শুধু কপিলই নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকিবার্তা। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে।

এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মুম্বাইয়ের অম্বোলি থানার পুলিশ এফআইআর দায়ের করেছে বলে জানা যাচ্ছে। পুলিশের কাছে যে ইমেলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, ‘‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়কে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতি দিনের জীবনযাপনের উপর নজর রাখছি।’’

এই হুমকিবার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে, এও বলা হয়েছে ইমেইলে। সাইফের ঘটনার পরে এই হুমকিবার্তা আসায় আবারো আতঙ্কের আবহ তৈরি হয়েছে বলিউডে।

গত সপ্তাহে সাইফের বাড়িতে মধ্যরাতে হামলা করে এক দুষ্কৃতী। চুরির উদ্দেশ্য নিয়েই শরিফুল নামের সেই ব্যক্তি ঢুকে পড়েছিলেন, এমনই জানিয়েছে মুম্বাই পুলিশ। যার বাড়ি বাংলাদেশের ঝালকাঠি বলে জানা গেছে।

বিষয়:কপিল শর্মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…