চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার এখনই সময়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ১৯৭১ সালে পাকিস্তান কর্তৃক সংঘটিত বাংলাদেশের জেনোসাইডকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ‘একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার এখনই উপযুক্ত সময়।’

বুধবার ১১ অক্টোবর বাসস জানায়, জেনেভায় জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি)-এর ৫৪তম অধিবেশনের সাইড ইভেন্টে তারা এ আহ্বান জানান।

ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইবিএফ) এবং গ্লোবাল সলিডারিটি ফর পিস যৌথভাবে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ ভবনে ‘ন্যায়বিচার এবং শান্তি: বাংলাদেশে জেনোসাইড ১৯৭১’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে।

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, সুইজারল্যান্ড এবং বাংলাদেশ সাপোর্ট গ্রুপ (বাসুগ) সম্মেলন আয়োজনে সার্বিক সহায়তা করে। বাসুগ চেয়ারম্যান বিকাশ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেনেভায় জাতিসংঘ অফিস ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সফিউর রহমান।

বক্তারা বলেন, নীরবতার অর্থই প্রশ্রয়। মানবতাবিরোধী অপরাধ বন্ধ করতে হলে প্রতিটি গণহত্যা, প্রতিটি যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের স্বীকৃতি দিতে হবে। ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সান্তনা, সম্মান ও ক্ষতিপূরণ দিতে হবে। তাই একাত্তরে বাংলাদেশে সংটিত জেনোসাইডের স্বীকৃতি দেওয়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সফিউর রহমান বলেন, ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর পরিচালিত হত্যাযজ্ঞ বিংশ শতাব্দীতে বিশ্ব প্রত্যক্ষ করা সবচেয়ে জঘন্যতম জেনোসাইডের একটি। ৯ মাসে পাকিস্তানি হানাদার বাহিনী আনুমানিক ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, কয়েক লাখ নারীকে ধর্ষণ করেছে এবং লাখ লাখ মানুষকে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিতে বাধ্য করেছে। এমনকি বাঙ্গালী জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিতে তারা বাংলাদেশের বিজয় অর্জনের দ্বারপ্রান্তে বাঙ্গালী বুদ্ধিজীবীদের একে একে হত্যা করে। পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত ১৯৭১ সালের গণহত্যা আন্তর্জাতিক মিডিয়াতে এবং দলিলে নথিভুক্ত এবং সেই সময়ের কূটনৈতিক চিঠিপত্রেও তা প্রমাণিত।

Reneta

তিনি ইতিহাসের এই জঘন্যতম হত্যাযজ্ঞ ও জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

ব্রিটিশ সাংবাদিক এবং ইইউ টুডে’র প্রকাশক গ্যারি কার্টরাইট ‘বাংলাদেশের জেনোসাইডকে স্বীকৃতি দেওয়ার এখনই উপযুক্ত সময়’ উল্লেখ করে বলেন, তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের গুরুত্ব বুঝতে পেরেছিল এবং বাংলাদেশী জনগণের স্বাধিকারের প্রত্যাশাও বেশ পরিষ্কার হয়ে উঠেছিল। কিন্তু পাকিস্তান এখনও ব্লাসফেমি আইন নিয়ে পড়ে রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে বহুদূর এগিয়ে গেছে। বাংলাদেশের জিডিপি এখন ইউরোপীয় ইউনিয়নের চেয়েও বেশি। মাত্র পাঁচ দশক আগে স্বাধীন হওয়া একটি দেশের জন্য এটি একটি অবিশ্বাস্য সাফল্য। তিনি বলেন, বাংলাদেশের জেনোসাইডের স্বীকৃতির মাধ্যমে একাত্তরের গণহত্যার শিকার ও তাদের বংশধরদের সম্মান জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একান্ত প্রয়োজন।

পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক নেদারল্যান্ডসের লাইডেন ইউনিভার্সিটির গভর্ন্যান্স অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স অনুষদের লেকচারার আলিনা খান বলেন, এটা আমার পক্ষে বোধগম্য হয় না, পাকিস্তান সরকার এবং সমাজ কিভাবে সম্পূর্ণরূপে সেই ইতিহাস মুছে ফেলার প্রত্যাশা করতে পারে, যে ঘটনায় একটি গোষ্ঠীর প্রায় অর্ধেক জনসংখ্যা নিধন করা হয়েছিল।

একাত্তরে বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানের বর্বর হত্যাযজ্ঞের বিষয়ে জানতে পেরে ‘তিনি ও তার পরিবার পাকিস্তানের পরিচয় দিতে লজ্জাবোধ করেন’ উল্লেখ করে আলিনা খান বলেন, একাত্তরের জেনোসাইডের দায় পাকিস্তানের স্বিকার করে নেয়া উচিত এবং এ ব্যাপারে সংলাপ শুরু করার জন্য পাকিস্তানের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সমন্বিত ইতিহাস এবং পারস্পরিক বোঝাপড়া ছাড়া ন্যায়বিচারে পৌঁছানো সম্ভব নয়।

সম্মেলনে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাবেক ডাচ রাজনীতিক ও মানবাধিকার কর্মী হ্যারি ভ্যান বোমেল, ব্রিটিশ সাংবাদিক এবং ইইউ টুডে-এর প্রকাশক গ্যারি কার্টরাইট, নেদারল্যান্ডসের লাইডেন ইউনিভার্সিটির গভর্ন্যান্স অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স অনুষদের প্রভাষক এবং পাকিস্তানি বংশোদ্ভূত গবেষক আলিনা খান, বন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সিনিয়র সাংবাদিক ড. হোসাইন আবদুল হাই, বেলুচ ভয়েস অ্যাসোসিয়েশনের ফ্রান্স এর সভাপতি মুনির মেঙ্গল, ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির নির্বাসিত চেয়াম্যান সরদার শওকত আলী কাশ্মীরি, বেলজিয়ামের গ্লোবাল সলিডারিটির সভাপতি মোর্শেদ মাহমুদ, ইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মিয়া আবুল কালাম এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ, সুইজারল্যান্ডের সভাপতি খলিলুর রহমান মামুন।

সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশী কমিউনিটির সদস্য, ইউরোপীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং ইউরোপের অন্যান্য সুশীল সমাজের মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাত্তরের গণহত্যাজেনেভা সম্মেলনপাকিস্তান-বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT